সিপিএমকে শক্তিশালী করতে জনসংযোগই হাতিয়ার, মানুষের আন্দোলনে কামব্যাকের স্বপ্ন সেলিমের

পঞ্চায়েতকে পাখির চোখ করে জনসংযোগে নেমেছে সিপিএম। একুশের নির্বাচনে শূন্যে নেমে যাওয়ার পর প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার লক্ষ্যে পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবার পাড়ায় পাড়ায় ঘুরছেন।

পঞ্চায়েতকে পাখির চোখ করে জনসংযোগে নেমেছে সিপিএম। একুশের নির্বাচনে শূন্যে নেমে যাওয়ার পর প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার লক্ষ্যে পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবার পাড়ায় পাড়ায় ঘুরছেন। লক্ষ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সিপিএমকে শক্তিশালী বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করা।

অনুব্রতহীন জেলায় সিপিএমের জনসংযোগ

অনুব্রতহীন জেলায় সিপিএমের জনসংযোগ

মহম্মদ সেলিম সিপিএমকে আবার সংগঠিত করতে জেলায় জেলায় ঘুরছেন। উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে মালদহ ও দিনাজপুরে ঘুরে ঘুরে সংযোগস্থাপন করেছেন। এবার তিনি বেছে নিয়েছেন অনুব্রত মণ্ডলের গড় বীরভূমকে। অনুব্রতহীন জেলায় সিপিএম এবার পঞ্চায়েতে ফায়দা লুটতে চাইছে।

বাম আমলের সঙ্গে বর্তমানে তৃণমূলের ফারাক

বাম আমলের সঙ্গে বর্তমানে তৃণমূলের ফারাক

বীরভূমে গিয়ে গ্রামের পাড়ায় পাড়ায় জনসংযোগ করতে নামলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অনুব্রতর পাড়া থেকে কিছু দূরে বোলপুরের নূরপুরে রবিবার সকালে যান তিনি। এলাকাবাসীর উঠোনে বসে গল্প জোড়েন। জনসংযোগ স্থাপনে তিনি বাম আমলের সঙ্গে বর্তমানে তৃণমূলের সরকারের পরিকল্পনার ফারাক তুলে ধরেন।

গ্রামে গিয়ে মহম্মদ সেলিমের বার্তা

গ্রামে গিয়ে মহম্মদ সেলিমের বার্তা

সেলিম বলেন, বাম আমলে এলাকার মানুষের কাছ থেকে চাষের জমি নিয়েছিল সরকার। কথা ছিল শিল্প হবে, তাঁরা কাজ পাবেন। কিন্তু তৃণমূল এসে সেখানে আবাসন শিল্প গড়ছে, তাহলে তাঁরা কি কাজ পাবেন? আপনারা কী চান, পরিচারক বা পরিচারিকা হবেন, নাকি প্রহরী?

আন্দোলনের সুর বেঁধে দিলেন সেলিম

আন্দোলনের সুর বেঁধে দিলেন সেলিম

এরপর সেলিম বলেন, আন্দোলনে নামতে হবে। আন্দোলন করতে হবে এই দাবিতে যে, হাত আছে কাজ চাই, নইলে জমি ফেরত চাই। নতুন করে আন্দোলনের সুর বেঁধে দিলেন তিনি। তবে মহম্মদ সেলিমকে পেয়ে গ্রামবাসীরা অভিযোগও করেন পাল্টা। তাঁরা বলেন, জেলার নেতারা এখন গ্রামে বা পাড়ায় প্রায় আসেই না।

দুর্নীতি ও দুষ্কৃতীর জোট ভাঙতে হবে

দুর্নীতি ও দুষ্কৃতীর জোট ভাঙতে হবে

সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসে মহম্মদ সেলিম বলেন, দুর্নীতি ও দুষ্কৃতীর জোট যে অর্থ নীতি নিয়ে কাজ করছে, মূলত তার বিরুদ্ধে আমাদের লড়াই। বেআইনিভাবে পুলিশের একটা অংশ তার সঙ্গে যুক্ত। এই পরিস্থিতি থেকে বাংলাকে বাঁচাতে হবে। আর বাংলাকে বাঁচাতে এগিয়ে আসতে হবে সিপিএমকে। সিপিএমকে আবার প্রাসঙ্গিক হয়ে উঠতে হবে।

মানুষের হাতে পঞ্চায়েতকে ফেরাতে হবে

মানুষের হাতে পঞ্চায়েতকে ফেরাতে হবে

মহম্মদ সেলিম সেই সুরে এদিনও বলেন, আমাদের সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে আমাদের শপথ হবে মানুষের হাতে পঞ্চায়েতকে ফিরিয়ে দেওয়া। মানুষের হাতে পঞ্চায়েতকে ফিরিয়ে দেওয়ার জন্য গ্রামসভার আয়োজন করেছি আমরা। আমাদের লক্ষ্যকে সঠিক পথে চালনা করতে হবে। গ্রামে গ্রামে সক্রিয় করতে হবে সিপিএমকে। মানুষের কাছে যেতে হবে।

জেলায় জেলায় গিয়ে জনসংযোগ সোলিমের

জেলায় জেলায় গিয়ে জনসংযোগ সোলিমের

সম্প্রতি জেলায় জেলায় গিয়ে জনসংযোগ স্থাপন করছেন মহম্মদ সেলিম। উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুপরদুয়ার ও দার্জিলিং সফর করে এসেছেন তিনি। এবার দক্ষিণবঙ্গের বীরভূমে তিনি জনসংযোগ করছেন। মানুষের আন্দোলনের রূপরেখা তৈরি করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+