অনুব্রতহীন বীরভূমের রাশ নিজের হাতে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! গোষ্ঠী কোন্দল নিয়ে দিলেন বড় বার্তা

অনুব্রত মন্ডলের বীরভূমে না থাকাটা কি বিজেপিকে শক্তি জোগাবে! আর তাই জন্যে এই সিদ্ধান্ত?

অনুব্রতহীন বীরভূমে দলের রাশ নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক মাস কেটে গিয়েছে এই মুহূর্তে জেলবন্দি রয়েছে বীরভূমের বেতাজ বাদশা। এই অবস্থায় প্রথম বীরভূম সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর এই সফরে কোথাও অনুব্রত মণ্ডলের ছবি নেই। এই অবস্থায় বীরভুমে তৃণমূলের রাশ নিজের হাতে নেওয়াটাও রাজনৈতিক ভাবে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বড় ধাক্কা তৃণমূলের কাছে

বড় ধাক্কা তৃণমূলের কাছে

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের না থাকাটা বড় ধাক্কা তৃণমূলের কাছে। শুধু তাই নয়, বাদশার না থাকার সুযোগে গোষ্ঠী কোন্দল রীতিমত মাথা চাড়া দিচ্ছিল এই জেলাতে। আর তা টের পান তৃণমূল নেতৃত্ব। যে দাপুটে নেতার অঙ্গুলিহেলনে দলের নেতারা উঠত-বসত সেখানে এই অবস্থা! আর এরপরেই আজ বীরভূমে পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো। আর সেখানে পা রেখেই সাংগঠনিক বৈঠক করলেন তিনি। যেখানে বীরভূমের একাধিক নেতা উপস্থিত ছিলেন বলে খবর। আর ওই বৈঠকেই একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রীর।

অনুব্রত নেই তো কোনও সমস্যা নেই!

অনুব্রত নেই তো কোনও সমস্যা নেই!

ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, অনুব্রত নেই তো কোনও সমস্যা নেই! আমি দেখে নেব...! অর্থাৎ আজ থেকে বীরভূমের তৃণমূলের সংগঠন নিজে দেখবেন বলেও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি এদিনের বৈঠক থেকে নেতাদের মাটি নেবে কাজ করারও নির্দেশ দেন তিনি। পাশাপাশি গোষ্ঠী কোন্দল নিয়েই নেতৃত্বকে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন বলে জানা যাচ্ছে। বিশেষ করে নানুরের একাধিক গোষ্ঠী। আর তাঁদের নানা সমস্যায় দলকে অস্বস্তির মধ্যে পড়তে হয়। আর তা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন নেত্রী। বলেছেন, কোনও ঝামেলা করা যাবে না। অন্যদিকে দুবরাজপুরের ব্লক সভাপতিকেও এদিন সাবধান করেছেন বলে খবর। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ। আর তা জানার পরেই তাঁকে সাবধান মুখ্যমন্ত্রী করেছেন বলে খবর।

কমিটিতে জায়গা পেলেন কাজল শেখ

কমিটিতে জায়গা পেলেন কাজল শেখ

অন্যদিকে পঞ্চায়েত ভোটে বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে জায়গা পেলেন আরও কয়েকজন নেতা। তাৎপর্যপূর্ণ ভাবে কাজল শেখকে ওই কমিটিতে নিয়ে আসা হয়েছে। যিনি কিনা অনুব্রত মণ্ডল বিরোধী বলেই পরিচিত। এমনকি শতাব্দী রায়, অসিত মাল এদিন তৃণমূলের কোর কমিটিতে যাওয়া পেয়েছেন বলে খবর। এর আগে চারজনের কোর কমিটি ছিল। অনুব্রত হীন বীরভূমের গোষ্ঠী কোন্দল থেকে শুরু করে একাধিক বিষয় সামলাতে এই কোর কমিটি গঠন করা হয়। কিন্তু তাতে কিছুটা রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্লেষকদের মতে, কোর কমিটিতে কেষ্ট বিরোধী মুখ এনে সামঞ্জস্য রাখার চেষ্টা করলেন সুপ্রিমো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+