Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১০০ দিনের টাকা ফিরিয়ে দাও, নইলে গদি ছেড়ে দাও! পঞ্চায়েতের আগে মমতার মুখে নয়া স্লোগান

১০০ দিনের কাজ নিয়ে ফের একবার মোদী সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যের বরাদ্দের দাবিতে আদিবাসী মানুষকেও তির -ধনুক হাতে রাস্তায় নামার বার্তা দিলেন তিনি। ঝটিকা সফরে আজ মঙ্গলবার ঝাড়গ্রামে যান র

১০০ দিনের কাজ নিয়ে ফের একবার মোদী সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যের বরাদ্দের দাবিতে আদিবাসী মানুষকেও তির -ধনুক হাতে রাস্তায় নামার বার্তা দিলেন তিনি। ঝটিকা সফরে আজ মঙ্গলবার ঝাড়গ্রামে যান রাজ্যের প্রশাসনিক প্রধান। মূলত বিরশা মুন্ডার জন্মদিনে অংশ নিতেই তাঁর এই সফর। আজই ফিরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

তবে ঝাড়গ্রামে দাঁড়িয়েই ফের একবার মোদী সরকারকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। এক যোগে নাম না করে বঙ্গ বিজেপি নেতৃত্বকেও তুলোধোনা করেন তিনি।

১০০ দিনের টাকা নিয়ে তোপ মুখ্যমন্ত্রী

১০০ দিনের টাকা নিয়ে তোপ মুখ্যমন্ত্রী

১০০ দিনের টাকা দেওয়া হচ্ছে না। এছাড়াও একাধিক আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আর সেজন্যে মানুষের অসুবিধা হচ্ছে বলেই একেবারে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ তাঁর। বলেন, কেন্দ্রীয় সরকার বাংলা থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে। জিএসটি কেটে নিয়ে যাচ্ছে। যাই কিনতে যাচ্ছে মানুষ তাতে জিএসটি দিচ্ছে। কিন্তু সেই টাকাও দিল্লি চলে যাচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্ত্য বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া টাকা থেকেই ১০০ দিনের কাজের জন্য দেয় বলেও দাবি তাঁর।

পঞ্চাতেরে আগে নয়া স্লোগান

পঞ্চাতেরে আগে নয়া স্লোগান

ইতিমধ্যে এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছেন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। কিন্ত্য তাও শোনা হচ্ছে না। এই অবস্থায় কিছুটা মেজাজ হারিয়েই মমতার দাবি, এবার কি পায়ে ধরতে হবে? এভাবে আমাদের অধিকার কেড়ে নেওয়া চলবে না বলে মন্তব্য প্রশাসনিক প্রধানের। আর এরপরেই সুর চড়িয়ে তাঁর দাবি, ১০০ দিনের টাকা ফিরিয়ে দাও, নাহলে গদি ছেড়ে দাও। মুখ্যমন্ত্রী বলেন, শুধু ১০০ দিনের টাকাই নয়, গ্রামীণ সড়ক তৈরির টাকা থেকে একাধিক টাকা আটকে রেখেছে বলে দাবি।

পথে নামার নির্দেশ তৃণমূল সুপ্রিমোর।

পথে নামার নির্দেশ তৃণমূল সুপ্রিমোর।

তবে অধিকারের প্রশ্নে সাধারণ মানুষকে পথে নামার নির্দেশ তৃণমূল সুপ্রিমোর। এমনকি আদবাদী মানুষকেও তির-ধনুক হাতে রাস্তায় নামার কথা বলেন তিনি। বলেন, আমি থাকব সবার আগে। সবাই মিলে প্রতিবাদ জানাতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সামনেই পঞ্চায়েত নির্বাচন! আর সেই পঞ্চায়তের আগে মমতার ঝাড়গ্রাম সফর খুবই তাৎপর্যপূর্ণ। এবার সেখানে দাঁড়িয়ে আদিবাসদী মানুষের অধিকারের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। বলেন, এখন মানুষ এখানে শান্তিতে আছে। আদিবাসী মানুষদের অধিকার দেওয়া হয়েছে। এই সম্প্রদায়ের মানুষের ছেলে-মেয়েরা যাতে পড়াশুনা করতে পারে সেজন্যে টাকা তিনি দেবেন বলেও মন্তব্য প্রশাসনিক প্রধানের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+