Lok Sabha Election 2024: বিজেপি প্রার্থী আক্রান্ত! অভিযুক্ত তৃণমূল, নির্বাচন কমিশনের ব্যবস্থার দাবি
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডা. প্রণত টুডু। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস।
হামলার সময়কার ভিডিও পোস্ট করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ রাজ্য বিজেপির। উপযুক্ত পদক্ষেপ করার দাবি।

দলীয় নেতা-কর্মীদের নিয়ে রোহিণী থেকে রোঘরা যাচ্ছিলেন প্রণত। তখনই প্রণত ও বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপির এই চিকিৎসক প্রার্থীর দাবি, এক কর্মীর বাড়িতে খাওয়া-দাওয়ার কর্মসূচি ছিল। ওই বিজেপি কর্মীকে হুমকি দিয়ে তা বন্ধ করানো হয়।
এরপর একটি দোকানে দলীয় কর্মীদের নিয়ে প্রার্থী খাওয়া-দাওয়া করবেন বলে স্থির হয়। কিন্তু সেখানেও যাতে প্রার্থী খাওয়া-দাওয়া না করতে পারেন, সেজন্য হুমকি দেওয়া হয় ওই দোকানদারকে। মালপত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে পথে আক্রমণের ঘটনা।
Sensing defeat in Jhargram, TMC goons attacked BJP candidate Dr Pranat Tudu and BJP workers infront of Police, on their way from Rohini to Roghra.
— BJP West Bengal (@BJP4Bengal) April 16, 2024
This is most unfortunate. WB Police is a mute spectator. Mamata Banerjee is targeting a Tribal leader because he is popular and… pic.twitter.com/FFWeKGrq8a
প্রণত টুডু বলেন, আমার গাড়ি সামনে ছিল। পিছনে ছিলেন দলীয় কর্মীরা। আচমকাই তৃণমূলের গুন্ডাবাহিনী হামলা চালায়। গাড়ি থেকে আমাকে কলার ধরে নামানো হয়। মহিলা মোর্চার সদস্যদের উপরও হামলা চলে। ফলে এদিনের ঘটনা সন্দেশখালিকেই মনে করাচ্ছে। আগে থেকেই ইট, পাথর মজুত করা ছিল, ফেসবুক পোস্টে সেই ভিডিও তুলে ধরেন প্রণত।
বিজেপি প্রার্থী ও দলীয় কর্মীরা ঘটনার ছবি, ভিডিও তুলতে গেলেও বাধাদানের অভিযোগ রয়েছে। রাজ্য বিজেপির এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। লেখা হয়েছে, পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও পুলিশকর্মীরা ছিলেন নীরব দর্শক।
জনজাতির জনপ্রিয় নেতার প্রতি ঝাড়গ্রামের জনসমর্থন বাড়ছে তা দেখেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রণতকে টার্গেট করছেন বলে অভিযোগ বিজেপির। এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন উপযুক্ত পদক্ষেপ করে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করুক, সেই দাবিও তোলা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications