আজ কৌশিকী অমাবস্যার পুজো, তারাপীঠের মন্দিরে কতটা কড়া নজরদারি?
ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যায় পুজো ঘিরে তোড়জোড় রয়েছে৷ পুজো দেওয়ার ঢলও রয়েছে সাধারণ মানুষের মধ্যে। অশুভ শক্তিকে সরিয়ে শুভ শক্তি জাগ্রত হয় এই অমাবস্যায়। রাজ্যের বিভিন্ন জায়গায় কৌশিকী অমাবস্যায় কালীপুজোর আয়োজন করা হয়েছে। আজ সোমবার সন্ধের পর থেকেই পুজো হবে। মধ্য রাত অবধি চলবে পুজো।
বীরভূমের তারাপীঠেও পুজোর ব্যস্ততা চলছে৷ অন্ধকার নামলেই পুজোর কাজকর্ম শুরু হয়ে যাবে৷ লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। চলছে পুজোর দেওয়ার কাজকর্ম৷ নিরাপত্তার দিকেও কড়া নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের।

বীরভূমের তারাপীঠ সতীপীঠগুলির অন্যতম। বছরের বিশেষ কালীপুজোর দিনে ভক্তসমাগম হয় প্রচুর সংখ্যায়। কালীপুজোর রাতে ব্যাপক জনসমাগম হয়৷ ভাদ্রমাসের এই কৌশিকী অমাবস্যাতেও ভক্তদের ঢল নামে তারাপীঠে। এবারও শনিবার থেকেই তারাপীঠ এলাকায় মানুষের ভিড়। হোটেল, লজগুলিতে তিল ধারণের জায়গা নেই৷
রবিবার রাত থেকে অমাবস্যা লেগেছে। মঙ্গলবার ভোর পর্যন্ত এই অমাবস্যা থাকবে৷ ফলে মন্দিরে পুজো চলছে৷ ভক্তরাও দীর্ঘ লাইনে প্রতিক্ষার পর পুজো দিচ্ছেন। মন্দিরের ভিতর ও বাইরে কড়া নিরাপত্তার বলয় রয়েছে৷ এছাড়াও মন্দির সংলগ্ন এলাকাতেও বিপুল সংখ্যক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
করোনা কাল থেকে তারাপীঠের মন্দিরে অনলাইন পুজো শুরু হয়৷ কিন্তু প্রচুর মানুষ প্রতারণার শিকার হচ্ছিলেন। এই বছরে মন্দির কর্তৃপক্ষ অনলাইন পুজোর ব্যবস্থা রাখেনি। শশরীরেই এবার পুজো দিতে হবে৷ ফলে মন্দিরে ভক্তদের ভিড়ও অনেকটাই বেশি।
মন্দিরের নিরাপত্তা ও নজরদারির জন্য ৩০০ জন পুলিশ অফিসার থাকছেন। থাকছেন হাজার জন পুলিশ কর্মী ও ১৭০০ সিভিক ভলেন্টিয়ার৷ এছাড়াও ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে। পুলিশ কুকুরের ব্যবস্থাও থাকছে। রাস্তাতেও পুলিশের চেকিং থাকছে৷
আজ পুজোর জন্য তারাপীঠের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের ঢল নেমেছে মন্দিরে। মন্দিরের আশপাশের রাস্তায় চার চাকা গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না। শ্মশানঘাটেও কড়া নজরদারি থাকছে৷
সিসিটিভি ক্যামেরায় গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে। জানা গিয়েছে, ২০০ টি ক্যামেরা লাগানো হয়েছে। ১০ টি ওয়াচ টাওয়ার করা হয়েছে। পেট্রোলিং টিম কাজ করছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications