RG Kar Hospital: রামপুরহাট মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ, তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্যভবন
সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে থ্রিট কালচারের অভিযোগ। সোমবার আরজি কর মামলার শুনানিতে আইনজীবী করুণা নন্দ থ্রেট কালচারের প্রসঙ্গ তুলেছিলেন। এদিকে তার পরেই রামপুরহাট মেডিক্যাল কলেজে থ্রেট কালচার নিয়ে তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্যভবন।
আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মর্মান্তির মৃত্যুর ঘটনার পরেই রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে একের পর এক দুর্নীতি এবং থ্রেট কালচারের অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে। কীভাবে সন্দীপ ঘোষ এবং তাঁর দলবল পরিকল্পনা করে রাজ্যের প্রায় সব মেডিক্যাল কলেজ হাসপাতালে থ্রেট কালচার চালাত তা প্রকাশ্যে আসতে থাকে।

রামপুরহাট মেডিক্যাল কলেজেও এই থ্রিট কালচারের অভিযোগ প্রকাশ্যে এসেছিল। টাকা নিয়ে নম্বর পাইয়ে দেওয়া থেকে শুরু করে। টাকার বিনিময়ে অনার্স পাইয়ে দেওয়া, কে কোথায় পরীক্ষায় সিট পাবে সব আগে থেকে ঠিক করে দেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছিল। এই নিয়ে প্রতিবাদে বিক্ষোভে সামিলও হয়েছিলেন ডাক্তারি পড়ুয়ারা।
এই থ্রেট কালচারে নাম জ়ড়িয়েছিল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ গ্যাং অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস , মুস্তাফিজুর রহমান, সৌরভ পাল সহ একাধিকের। সেই ঘটনা নিয়ে এবার নড়েচড়ে বসল স্বাস্থ্যভবন। সুপ্রিম কোর্টে থ্রেট কালচার প্রসঙ্গ উত্থাপনের কয়েক ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্যভবন।
এই কমিটি তিন জনের বিরুদ্ধে প্রধানত তদন্ত করবে। এই তিন জনের মধ্যে রয়েছেন অধ্যক্ষ করবী বড়াল, প্রাক্তন ডিন স্বরূপ সাহা ও কৌশিক কর।
এই কমিটি তিন জনের বিরুদ্ধে প্রধানত তদন্ত করবে। এই তিন জনের মধ্যে রয়েছেন অধ্যক্ষ করবী বড়াল, প্রাক্তন ডিন স্বরূপ সাহা ও কৌশিক কর। ৫ সদস্যের তদন্ত কমিটি তদন্ত করবে বলে জানানো হয়েছে। কলেজের ৫১ জন পড়ুয়া লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এই ৫ সদস্যের তদন্ত কমিটিতে অ্যাডিশনাল ডিএইচএস পদমর্যাদারা আধিকারীক রয়েছে। পড়ুয়াদের অভিযোগের সত্যতা খতিয়ে দেখবেন তাঁরা। কমিটি রিপোর্ট পেশ করার পর পদক্ষেপ করবে স্বাস্থ্য ভবন।












Click it and Unblock the Notifications