টাকা উদ্ধারের ঘটনায় চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে কমিশনে নালিশ ইডির, বোলপুরে অন্যমুডে রং খেললেন মন্ত্রী
নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রীর চন্দ্রনাথ সিনহা। কেষ্টর সঙ্গে চন্দ্রনাথ সিনহার যোগ নিয়েও নজরে রয়েছে ইডির। মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৪১ লক্ষ টাকা। সেই টাকার হিসেব সঠিকভাবে দিতে পারেননি মন্ত্রী। এই নিয়ে এবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল ইডি।
কারণ নির্বাচনী বিধির মধ্যেই মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। নির্বাচনী বিধির মধ্যে কোথাও টাকা উদ্ধার হলে তার হিসেব নির্বাচন কমিশনকে জানাতে হবে বলে আগেই নির্দেশিকা জারি করা হয়েছিল। ১০ লক্ষ টাকার বেশি কোনও কিছু ইডি বাজেয়াপ্ত করলেই সেটা জানাতে হবে। সেই নির্দেশ মতোই নির্বাচনী বিধি মেনে নির্বাচন কমিশনে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার হওয়ার টাকার পরিমাণ জানিয়েছে ইডি।

মন্ত্রীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। সেই মোবাইল ফোন তাঁরা পরীক্ষার জন্য পাঠিয়েছেন। জানা গিয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষকে জেরা করেই নাকি মন্ত্রীর নাম জানতে পেরেছিলেন তদন্তকারীরা। প্রসঙ্গত উল্লেখ্য মন্ত্রীকে তলবও করেছে ইডি।
এদিকে দোলের দিনে বোলপুরের বাড়িতে একেবারে অন্যমুডে দেখা গিয়েছে মন্ত্রীকে। কয়েকদিন আগেই যে তাঁর বাড়িতে ইডি তল্লাশি চািলয়েছিলেন সেটা বোঝাই যাচ্ছিল না মন্ত্রীকে দেখে। চোখে মুখে টেনশনের কোনও ছাপই নেই। বাড়ি থেকে সোনাঝুরিতে গিয়েও দোল খেলতে দেখা গিয়েছে। তাঁকে। রীতিমতো সকলের সঙ্গে মিশে দোল খেলেছেন তিনি। এবার কেষ্ট নেই বীরভূমে। বিজেপি এখনও বোলপুরের প্রার্থীর নাম ঘোষণা করেনি। বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে শতাব্দী রায়কে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications