Bolpur Lok Sabha Election Results 2024 LIVE Updates: বোলপুরের নির্বাচনী ফল, এবার হাড্ডাহাড্ডি লড়াই
নির্বাচন সমাপ্ত হয়েছে। এবার ফলাফলের পালা। একসময়ে যে বোলপুরে বছরের পর বছর শুধু সিপিআইএম দজিতে এসেছে। এখন সেখানে জিতছে শুধু তৃণমূল। এবারে সেখানে তৃণমূল প্রার্থী করেছে গতবারের জয়ী অসিত মালকে। বিজেপি প্রার্থী করেছে পিয়া সাহাকে। অন্যদিকে সিপিআইএম প্রার্থী করেছে ২০১৬-র নানুরে সিপিআইএম বিধায়ক শ্যামলী প্রধানকে।
২০১৪ সালে ওই কেন্দ্রে নতুন প্রার্থী দেয় তৃণমূল। বিশ্বভারতীয় অধ্যাপক অনুপম হাজরাকে প্রার্থী করে তৃণমূল। তিনি সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোমকে ২ লক্ষ ৩৬ হাজারের বেশি ভোটে হারিয়ে দেন। বোলপুর কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয় অসিত মাল। তিনি প্রায় সাত লক্ষ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির রামপ্রসাদ দাস। সিপিআইএমের রামচন্দ্র ডোম চলে যান তৃতীয়স্থানে।

- ২০২১-এর বিধানসভা নির্বাচনে ফল
বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র। যার মধ্যে চারটি বীরভূম জেলায় অবস্থিত। কেন্দ্রগুলি হল, বোলপুর, নানুর, লাভপুর এবং ময়ূরেশ্বর। বাকি তিনটি কেন্দ্র পাশের জেলা পূর্ব বর্ধমানের মধ্যে রয়েছে। কেন্দ্রগুলি হল কেতুগ্রাম, মঙ্গলকোট এবং আউসগ্রাম। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল এই সাতটি কেন্দ্র থেকেই জয়ী হয়।
একনজরে বোলপুর
- ১৯৭১-এ এই কেন্দ্রের সাংসদ ছিলেন শরদিশ রায়। ১৯৮৫ তে এই কেন্দ্রের সাংসদ হন সোমনাথ চট্টোপাধ্যায়। এরপর থেকে নির্বাচন গুলিতে নিজের সঙ্গে নিকটবর্তী প্রার্থীর ব্যবধান বাড়িয়ে গিয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। ১৯৮৯ সালের নির্বাচনে কংগ্রেস প্রার্থীর সঙ্গে তাঁর ব্যবধান ছিল ১৬৩,৫৯৩। ১৯৯১-এ কংগ্রেস প্রার্থী জীবন মুখোপাধ্যায়ের সঙ্গে ব্যবধান ছিল প্রায় ২ লক্ষ ২৬ হাজারের বেশি।
- ১৯৯৬ সালে সিপিএম প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস প্রার্থীর ব্যবধান ছিল ২ লক্ষ ৫৩ হাজারের বেশি। ১৯৯৮-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌর হরি চন্দ্রের সঙ্গে তাঁর ব্যবধান ছিল ২ লক্ষ ৫১ হাজারের বেশি।
- ১৯৯৯ সালে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন সুনীতি চট্টরাজ। ওই নির্বাচনে তাঁর সঙ্গে সোমনাথ চট্টোপাধ্যায়ের ব্যবধান ছিল ১ লক্ষ ৮৬ হাজারের বেশি। ২০০৪-এর নির্বাচনে তৃণমূল প্রার্থী নির্মল মাঝিকে ৩ লক্ষ ১০ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়।
- ২০০৯ সালে বোলপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী বদল করে। কেন্দ্রটি সংরক্ষিতও হয়ে যায় ২০০৯ সাল থেকে। এতদিন বীরভূম কেন্দ্র থেকে জয়ী প্রার্থী রামচন্দ্র ডোমকে বোলপুরের প্রার্থী করা হয়। তিনি তৃণমূলের অসিত মালকে একলক্ষ ২৬ হাজারের বেশি ভোটে হারিয়ে দেন।












Click it and Unblock the Notifications