'লাশ চোর মমতা, অনুব্রত ডাকাতদের সর্দার', মল্লারপুরে ওসিকে গ্রেফতারের দাবিতে বেলাগাম সৌমিত্র খাঁ

'লাশ চোর মমতা, অনুব্রত ডাকাতদের সর্দার', মল্লারপুরে ওসিকে গ্রেফতারের দাবিতে অনড় সৌমিত্র খাঁ

লাশ চোর মমতা, অনুব্রত মণ্ডল ডাকাতদের সর্দার। মল্লারপুর কাণ্ডে বিস্ফোরক আক্রমণ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। পুলিস হেফাজতে কিশোরের মৃত্যুর প্রতিবাদে ১২ ঘণ্টার মল্লারপুর বনধ চলছে আজ। তারই মধ্যে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর নেতৃত্বে বিজেপির মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শহর। পুলিস সবচেয়ে বড় গুণ্ডা বলে আক্রমণ শানিয়েছেন সৌমিত্র। শাসক দলের হয়ে পুলিস গুণ্ডাগিরি করছে বলে অভিযোগ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন লাশ চোর বলে এক হাত নিয়েছেন বিজেপি সাংসদ।

 মল্লারপুরে হুঙ্কার সৌমিত্র খাঁর

মল্লারপুরে হুঙ্কার সৌমিত্র খাঁর

ফের উত্তপ্ত বীরভূমের মল্লারপুর। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর নেতৃত্বে আজ সকালে মিছিল শুরু হয়েছে মল্লারপুরে। তাই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সৌমিত্র খাঁ অভিযোগ করেছেন রাতের অন্ধকারে মৃত কিশোরের দেহ দাহ করা হয়েছে। লাশ চোর মুখ্যমন্ত্রী মমতা। আর তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ডাকাতদের সর্দার।

গুণ্ডাগিরি করছে পুলিস

গুণ্ডাগিরি করছে পুলিস

সৌমিত্র খাঁ অভিযোগ করেছেন তৃণমূলের সবচেয়ে বড় গুণ্ডা পুলিস। পুলিস রাতের অন্ধকারে কিশোরের দেহ পুড়িয়ে দিয়েছে । এবং পরিবারের লোকেদের কারোর সঙ্গে কথা বলতে দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন সৌমিত্র খাঁ। মল্লারপুর থানার ওসির গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন তিনি।

 মমতা, অনুব্রতকে আক্রমণ

মমতা, অনুব্রতকে আক্রমণ

মল্লারপুরে পুলিসের হেফাজতে কিশোরের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি সাংসদ। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছেন লাশ চুরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূলের বীরভূম জেলা সভাপতি আসলে ডাকাতদের সর্দার। শাসক দলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে সরব হয়েছেন সৌমিত্র খাঁ।

১২ ঘণ্টার মল্লারপুর বনধ

১২ ঘণ্টার মল্লারপুর বনধ

বিজেপির ডাকে আজ ১২ ঘণ্টার মল্লারপুর বনধ চলছে। তারই মধ্যে রয়েছে বিজেপির থানা ঘোরাও কর্মসবচি। এসিকে গ্রেফতার না করা পর্যন্ত থানার সামনে অবস্থান বিক্ষোভ জারি থাকবে বলে হুঙ্কার দিয়েছেন বিজেপি সাংসদ। এদিকে আবার বোলপুরে মল্লারপুরের ঘটনার প্রতিবাদে মিছিল করেছে বামেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+