ছাত্রাবাসে ছাত্রের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র বিশ্বভারতী, উপাচার্যের বাসভবনে তুমুল বিক্ষোভ

ছাত্রাবাসে ছাত্রের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল বিশ্বভারতী। শুক্রবারও বিশ্বভারতীতে রণক্ষেত্রের চেহারা নিল। উপাচার্যের বাসভবন ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন পড়ুয়া ও পরিবারের সদস্যরা।

ছাত্রাবাসে ছাত্রের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল বিশ্বভারতী। শুক্রবারও বিশ্বভারতীতে রণক্ষেত্রের চেহারা নিল। উপাচার্যের বাসভবন ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন পড়ুয়া ও পরিবারের সদস্যরা। বিশ্বভারতীর ক্যাম্পাসে ঘটনা পরম্পরায় ফের বিতর্কের মুখে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। উপাচার্যের বাসভবন ঘিরে অবস্থান বিক্ষোভ চালান তাঁরা।

ছাত্রের রহস্যমৃত্যু, বিশ্বভারতী, উপাচার্য ঘেরাও

ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, পড়ুয়ার মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়নি। সেই অভিযোগেই এদিন উপাচার্যের বাসভবন ঘিরে অবস্থান বিক্ষোভ করেন মৃত ছাত্রের পরিবারের লোকজন। এই ঘটনায় শুধু এখানেই শেষ নয়। বিশ্বভারতীর উপাচার্য নিরাপত্তার অভাব বোধ করছেন বলে দাবি করেছেন। তিনি ইতিমধ্যে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন নিরাপত্তা চেয়ে।

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পুলিশকে জানিয়েছেন, তাঁর প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। তাই তাঁর নিরাপত্তা দরকার। বিশ্বভারতীর উপাচার্যের সেই আবেদনকে আবার টুইটারে তুলে ধরেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। উপাচার্য নিজে পুলিশের কাছে নিরাপত্তার আবেদন করে লিখেছেন, যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ পাঠান।

তাঁর আবেদন, বিক্ষোভকারীর আমার বাসভবন ঘিরে রেখেছে। বাসভবনের গেট ভাঙতে শুরু করেছে। পুলিশ না এলে আমি চরম সমস্যায় এবং সংকটে পড়ে যাবো। এর ফলে আপত্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই পুলিশ পাঠিয়ে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানান তিনি। আর এই আবেদন রাজ্যপাল তাঁর টুইটাকে তুলে ধরেন।

ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার সকালে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবনের উত্তরশিক্ষা ছাত্রবাসেনিজের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় এক ছাত্রের। মৃত ছাত্রের নাম অসীম দাস। তাঁর বাড়ি বীরভূমের নানুর থানা এলাকার বনগ্রামে। অসীম বিশ্বভারতীর পাঠভবনের দ্বাদশ শ্রেণির ছাত্র। তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার পর তড়িঘড়ি বিশ্বভারতীয় নিজস্ব পিয়ারসন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিশ্বভারতীয় উপাচার্য নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছুর তদারকি করেন। এরপর চিকিৎসকরা অসীম দাস নামে ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করার পরই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। ময়নাতদন্তের জন্য শান্তিনিকেতনের পিয়ারসন হাসপাতালে থেকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হল দেহ। তারপর বোলপুর থেকে দেহ স্থানান্তর করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু মৃত ছাত্রের পরিবারকে কোনও খবর দেওয়া হয়নি বলে অভিযোগ।

ছাত্রের দেহ ময়নাতদন্তের পর বিশ্বভারতী ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিবারের লোকজনও ক্ষোভে ফেটে পড়েন। বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে তাঁদের ক্ষোভ উগরে দেন। এরপর শুক্রবার দফায় দফায় বিক্ষোভ চলে। বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন ঘেরাও করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+