Birbhum Lok Sabha Election Results 2024 LIVE Updates: বীরভূমের নির্বাচনী ফল, এবার হাড্ডাহাড্ডি লড়াই
নির্বাচন সমাপ্ত হয়েছে। এবার ফলাফলের পালা। একসময়ে যে বীরভূমে বছরের পর বছর শুধু সিপিআইএম দজিতে এসেছে। এখন সেখানে জিতছে শুধু তৃণমূল। এবারে সেখানে তৃণমূল প্রার্থী করেছে গতবারের জয়ী শতাব্দী রায়কে। বিজেপি প্রার্থী করেছে দেবতনু ভট্টাচার্যকে। অন্যদিকে কংগ্রেস-সিপিআইএম-এর জোটের প্রার্থী প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ।
২০০৯ সালে ডিলিমিটেশনের কারণে কেন্দ্রটি তফশিলি থেকে সাধারণ প্রার্থীদের জন্য হয়ে যায়। অভিনেত্রী শতাব্দী রায়কে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। তিনি সিপিএম প্রার্থী ব্রজ মুখোপাধ্যায়কে ৬১ হাজারের বেশি ভোটে হারিয়ে দেন। ২০১৪-র লোকসভা নির্বাচনেও জয়লাভ করেন শতাব্দী রায়। সিপিএম প্রার্থী মহঃ কামরে ইলাহিকে প্রায় ৬৭ হাজার ভোটে পরাজিত করেন তিনি।

- গত তিনবার জয়ী শতাব্দী রায়
২০০৯, ২০১৪-র জয়ের পরে পরে ২০১৯ বীরভূম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূলের শতাব্দী রায়। তিনি বিজেপি দুধকুমার মণ্ডলকে প্রায় ৯০ হাজার ভোটে পরাজিত করেন। তৃতীয় হয়েছিলেন সিপিএম-এর প্রতীকে লড়াই করা রেজাউল করিম।
- গত বিধানসভা নির্বাচনের ফল
দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাসান, নলহাটি এবং মুরারই, এই সাতটি কেন্দ্রের মধ্যে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি একমাত্র দুবরাজপুর কেন্দ্রে জয়ী হয়। বাকি ছটি আসন দখল করে তৃণমূল কংগ্রেস।
- রাজনৈতিক ইতিহাস
১৯৮৪ সালে বীরভূম কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছিলেন সিপিএম-এর গদাধর সাহা। তিনি কংগ্রেসের বাদল বাগদিকে ১৩৪৮১ ভোটে হারিয়েছিলেন। ১৯৮৯ সালে এই কেন্দ্রে প্রার্থী বদল করে সিপিএম। ভোটের ব্যবধান কয়েকগুণ বেড়ে যায়। নতুন প্রার্থী রামচন্দ্র ডোম ৬১৯৪৯ ভোটে হারিয়ে দেন কংগ্রেস প্রার্থীকে। ২ বছরের মধ্যে ফের ভোট।
১৯৯১ সালের ভোটের সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোমের সঙ্গে কংগ্রেস প্রার্থী শুভেন্দু মণ্ডলের ব্যবধান বেড়ে হয় ১ লক্ষ ৬১ হাজারেরও বেশি। ১৯৯৬-এর ভোটে রামচন্দ্র ডোম কংগ্রেস প্রার্থী মমতা সাহাকে পরাজিত করেন প্রায় ১ লক্ষ ১১ হাজার ভোটে। ১৯৯৮-এর ভোটে বীরভূম কেন্দ্রে লড়াই করেছিল বিজেপি। সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোম বিজেপি প্রার্থী মোহনলাল চৌধুরীকে ১ লক্ষ ৬১ হাজারের বেশি ভোটে হারিয়ে দেন।
১৯৯৯ সালেও এই কেন্দ্রের প্রথম দুই প্রার্থী ছিলেন আগের বারের মতোই। আর ভোটের ব্যবধান ছিল কাছাকাছিই। রামচন্দ্র ডোম মোহনলাল চৌধুরীকে পরাজিত করেছিলেন ১ লক্ষ ৫৭ হাজারের বেশি ভোটে। ২০০৪-এর নির্বাচনে রামচন্দ্র ডোমের নিকটতম প্রার্থী ছিলেন কংগ্রেসের গোপাল চন্দ্র দাস। রামচন্দ্র ডোম নির্বাচনে জয়ী হয়েছিলেন ১৯১,৬১২ ভোটে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications