অনুব্রত-ঘনিষ্ঠ বীরভূমের তৃণমূল নেতা বিজেপির পথে, শুভেন্দুর হাত ধরে যোগদান জল্পনা

অনুব্রত-ঘনিষ্ঠ বীরভূমের তৃণমূল নেতা বিজেপির পথে, শুভেন্দুর হাত ধরে যোগদান জল্পনা

অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ বীরভূমের তৃণমূল নেতা বিপ্লব ওঝা দল ছাড়ার পর থেকেই তাঁর বিজেপি যোগের জল্পনা মাথাচাড়া দিয়েছে। মঙ্গলবারই শুভেন্দু অধিকারী সভা রয়ছে বীরভূম জেলায়। সেই সভায় তৃণমূলের এই দলত্যাগী নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলেন রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।

দল ছেড়েছি, যোগদান নিয়ে ভাবিনি

দল ছেড়েছি, যোগদান নিয়ে ভাবিনি

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে অনুব্রতহীন বীরভূমের জেলা রাজনীতিতে তাঁরই ঘনিষ্ঠ নেতার তৃণমূল ত্যাগে শুরু হয়েছে জল্পনা। আর তাঁর বিজেপি-যোগের জল্পনা শুরু হয়েছে শুভেন্দুর সভার দিলেই দলত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করায়। তবে তিনি এই মর্মে জানিয়েছেন, দলে গুরুত্ব না পেয়ে দল ছেড়েছি, কিন্তু কোন দলে যোগ দেব, তা ঠিক করিনি।

বিজেপিতে যোগ? তাৎপর্যপূর্ণ জবাব ওঝার

বিজেপিতে যোগ? তাৎপর্যপূর্ণ জবাব ওঝার

হঠাৎ তৃণমূল ছাড়ার পর বিপ্লব ওঝা পঞ্চায়েত ভোটের মুখে অন্য কোনও দলে পাড়ি দিতে চলেছেন কি না, সেই প্রশ্নের উত্তরে তাৎপর্যপূর্ণ জবাব দিয়েছেন। বিপ্লব ওঝা বলেন, এখনই তাঁর কোনও পরিকল্পনা নেই। ভবিষ্যতের ব্যাপার ভবিষ্যৎই বলবে। কোনও সিদ্ধান্ত নিইনি, তবে সিদ্ধান্ত নিলে তা সংবাদমাধ্যমকে জানিয়ে দেব।

পরিবর্তনের আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে

পরিবর্তনের আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে

একসময় বীরভূম জেলা কংগ্রেসের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি ছিলেন তৃণমূলের টিকিটে জেতা জেলা পরিষদের সদস্য বিপ্লব ওঝা। ২০০৭ সালে নলহাটি পুরসভার চেয়ারম্যান হন। ২০০৯ বীরভূম লোকসভায় তৃণমূলের টিকিটে সাংসদ শতাব্দী রায় জেতার পরেই ওই সালে সমস্ত কাউন্সিলর নিয়ে তৃণমূল যোগদান করেন বিপ্লব ওঝা।

রাজ্যে প্রথম পুরসভা তৃণমূলের দখলে আনেন বিপ্লব

রাজ্যে প্রথম পুরসভা তৃণমূলের দখলে আনেন বিপ্লব

বিপ্লব ওঝা দলবদলের পরই রাজ্যে প্রথম পুরসভা হিসেবে নলহাটি তৃণমূলের দখলে আসে। পরবর্তী সময়ে তাঁকেই নলহাটি পুরসভার চেয়ারম্যান করা হয়। এরপর নলহাটি বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী করা হয়েছিল বিকাশ ওঝাকে। কিন্তু বামফ্রন্টের কাছে পরাজিত হন তিনি। পরবর্তীকালে তিনি তৃণমূলের টিকিটে জেলা পরিষদের সদস্য হন। কিন্তু তাঁকে কোনও কর্মাধ্যক্ষ পদে রাখা হয়নি।

বিপ্লব ওঝা কোন দলে যাবেন

বিপ্লব ওঝা কোন দলে যাবেন

তা ঠিক না করলেও রাজনীতি থেকে যে সন্ন্যাস নিচ্ছেন না, তা নিশ্চিত করেই জানিয়ে দিয়েছেন। মুখে কোন দলে যোগদান করছেন সে কথা না জানালেও, জল্পনা চড়েছে তাঁর বিজেপিতে যোগদান নিয়ে। তিনি নলহাচির নেতা। আর এদিনই নলহাটিতে আসছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই জল্পনা তো চলবেই।

বিপ্লববাবুর বিজেপিতে যোগদান সম্ভাবনা

বিপ্লববাবুর বিজেপিতে যোগদান সম্ভাবনা

শুভেন্দু অধিকারীর মঞ্চেই বিপ্লববাবুর বিজেপিতে যোগদান করেন কি না, তা অদূর ভবিষ্যতেই জানা যাবে। তবে সেই সম্ভাবনা প্রবল বলেই দাবি। পঞ্চায়েতের মুখে তিনি যে তৃণমূল ছেড়ে বিজেপিতেই যাবেন, তা অনুমেয়। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, বিজেপিতে না গেলে তিনি পঞ্চায়েত ভোট ঘোষণার আগে এভাবে জেলা পরিষদ সদস্যপদ এবং তৃণমূল দল ছাড়তেন না এভাবে।

স্বেচ্ছায় দল থেকে সরে আসছি, খেদ বিপ্লব-কণ্ঠে

স্বেচ্ছায় দল থেকে সরে আসছি, খেদ বিপ্লব-কণ্ঠে

বিপ্লব ওঝার অভিযোগ, তিনি বিগত এক বছর ধরে দলে ব্রাত্য হয়ে রয়েছেন। দল তাঁকে কোনও কর্মসূচিতে ডাকেনি। একরাশ অভিমান ও ক্ষোভ নিয়ে তিনি বলেন, আমাকে বাদ রেখেই তৃণমূল সমস্ত কর্মসূচি পালন করছে। আমাকে আর তৃণমূলের দরকার নেই। তৃণমূল যেহেতু আমাকে চাইছে না, তাহলে শুধু শুধু সেই দলের পতাকা হাতে নিয়ে তৃণমূল তৃণমূল বলে চিৎকারের কোনও মানে হয় না। তাই স্বেচ্ছায় দল থেকে সরে আসছি।

অনুব্রত ঘনিষ্ঠ বীরভূমের তৃণমূল নেতার দলত্যাগ, পঞ্চায়েত নির্বাচনের মুখে বাড়ল জল্পনা

Recommended Video

অনুব্রতর অনুপস্থিতিতে আলগা হচ্ছে রাশ! বীরভূমে তৃণমূল ছাড়লেন বিপ্লব ওঝা| Oneindia Bengali

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+