দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের কনভয়ের গাড়ি, আহত বেশ কয়েকজন
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বীরভুমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল। জানা যাচ্ছে, মঙ্গলকোট থেকে ফেরার পথে অনুব্রত মন্ডলের কনভয়ে থাকা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে রাস্তার পাশে থাকা একটা ল্যাম্প পোস্টে
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বীরভুমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল। জানা যাচ্ছে, মঙ্গলকোট থেকে ফেরার পথে অনুব্রত মন্ডলের কনভয়ে থাকা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে রাস্তার পাশে থাকা একটা ল্যাম্প পোস্টে গিয়ে ধাক্কা মারে বলে জানা যাচ্ছে।

স্থানীয় সূত্রের খবর, অনুব্রত মন্ডলের নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন আধিকারিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গুরুতর জখম হয়েছে দায়িত্বে থাকা পাঁচ মহিলা নিরাপত্তারক্ষীও। তাঁদের আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাতে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তবে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। কি কারণে এই দুর্ঘটনা তা জানার চেষ্টা করা হচ্ছে। নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে।
তবে অল্পের জন্য এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন অনুব্রত মন্ডল। কারণ ঘটনার সময় গাড়িতে ছিল না অনুব্রত মন্ডল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, গত কয়েকদিন আগে মঙ্গলকোটে খুন হন এক তৃণমূল নেতা। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও তা সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি।
তাদের পাল্টা দাবি, এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আর সেই নেতার পরিবারের পাশে দাঁড়াতে মঙ্গলকোট যান বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তবে সন্ধ্যা নামার আগেই বাড়িতে চলে আসেন কেষ্টাবাবু।
এরপর তাঁর কনভয়ে থাকা মহিলা নিরাপত্তারক্ষীদের গাড়ি সিউড়ির উদ্দেশ্যে রওনা দেন। আর সেই সময়ে এই দুর্ঘটনা ঘটে যায়। জানা যায়, সোনাঝুরির কাছে দুর্ঘটনার কাছে পড়ে সেই গাড়ি। রাস্তার পাশে থাকা একটা ল্যাম্প পোস্টে গিয়ে ধাক্কা মারে বলে জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রের খবর, অনুব্রত মন্ডলের নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন আধিকারিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications