৩৫ আসন পেলেই ২৫ এর আগেই পড়বে মমতা সরকার! টার্গেট বেঁধে হুঁশিয়ারি শাহে'র
বীরভূমে দাঁড়িয়ে আগাম লোকসভার টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই আজ শুক্রবার অনুব্রতহীন বীরভূমে সভা করেন অমিত শাহ।
আর সেই সভা থেকেই আসন সংখ্যা বেঁধে দিলেন তিনি। একই সঙ্গে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাতেরও ডাক দেন অমিত শাহ। বীরভূমের মানুষের কাছে আগামী লোকসভায় ফের একবার নরেন্দ্র মোদীকে জিতিয়ে প্রধানমন্ত্রী করার ডাক দেন তিনি।

আর এরপরেই কার্যত টার্গেট বেধে দিয়ে শাহ বলেন, ২০২৪ এর লোকসভা নির্বাচনে ৩৫ টিরও বেশি আসনে বিজেপিকে জিতিয়ে আনতে আনতে হবে। আর তা করতেই পারলে ২৫ এই তৃণমূল সরকার পড়ে যাবে বলে চাঞ্চল্যকর দাবি করেন নরেন্দ্র মোদী ডেপুটি।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী বছর লোকসভা নির্বাচন। হিসাবে অনুযায়ী, ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই সরকার পড়ে যাবে কীভাবে? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে শাসকদল।
#WATCH | "...The only way to remove the crime of 'Didi-Bhatija' is BJP. The only way to free Bengal off terror is BJP. The only way to stop infiltration in Bengal is BJP...Give us 35 seats in 2024, there will be no need for 2025 (West Bengal poll); before 2025 Mamata did's govt… pic.twitter.com/xDaTMXKDnb
— ANI (@ANI) April 14, 2023
এই প্রসঙ্গে কুণাল ঘোষের দাবি, অমিত শাহ রাজনৈতিক ভাবে তাঁর দল কতগুলি আসন পেতে পারে তা নিয়ে আশা প্রকাশ করতেই পারেন। কিন্তু মানুষের ভোটে আসা একটা সরকার কীভাবে ২৫ এ পড়ে যাবে? এহেন মন্তব্য সম্পূর্ণ সংবিধান এবং গণতন্ত্র বিরোধী বলে দাবি কুণাল ঘোষের।
শুধু তাই নয়, সরকার ফেলার জন্যে এখন থেকে যে নানা চক্রান্ত চলছে সেই ইঙ্গিতও অমিত শাহের বক্তব্যে উঠে এসেছে বলে দাবি তৃণমূল মুখপাত্রের। তবে এদিন অমিত শাহের বক্তব্যের শুরু থেকে শেষে পর্যন্ত তৃণমূল সরকারকেই আক্রমণ করতে শোনা গিয়েছে। শুধু তাই নয়, বিজেপির পাখির চোখ যে বাংলাই তাও এদিন বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, শাসক দলের সন্ত্রাস থেকে শুরু করে অনুপ্রবেশ রুখতে বাংলায় একমাত্র পথ বিজেপিই।
শুধু তাই নয়, এদিন অমিত শাহের বক্তব্যে বগটুই কান্ডের কথাও উঠে এসেছে। পাশাপাশি বিজেপি ক্ষমতায় আসলে রাম-নবমীর মিছিলে আর হামলার ঘটনা ঘটবে না বলেও মন্তব্য করেন তিনি। এই প্রসঙ্গে হাওড়া এবং রিষড়ার ঘটনা তুলে ধরেন। পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিয়ে সরকারকে আক্রমণ করেন।

শাহ বলেন, দুই ট্রাক ভর্তি কোটি কোটি টাকা ইডি নিয়ে গিয়েছে। অভিযুক্তকে জেলে ভরা হলেই অত্যাচার করা হচ্ছে বলে এদিন অভিযোগ করেন তিনি। তবে দুর্নীতির বিরুদ্ধে মোদী সরকারের লড়াই চলবে বলেও দাবি করেন অমিত শাহ।












Click it and Unblock the Notifications