বীরভূমে নাবালিকাকে শারীরিক নিগ্রহ, ফের কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার!
আরজি কর কাণ্ডে তোলপাড় হয়েছে গোটা রাজ্য। আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলান্টিয়ারকে। এবার ফের এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে এল।
বীরভূমের মহম্মদ বাজার এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে। জানা গিয়েছ, প্রতিবেশী এক যুবক বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে নাবালিকাকে। অভিযুক্ত যুবক পেশায় সিভিক ভলান্টিয়ার বলে খবর। মহম্মদ বাজার থানায় কর্মরত অভিযুক্ত চিরঞ্জীব সিংহ। শুক্রবারই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতীকী ছবি
স্থানীয় সূত্রে খবর, গত ১ নভেম্বর মহম্মদ বাজার থানা এলাকার বাসিন্দা সপ্তম শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণ করে চিরঞ্জীব। এমনকি মুখ খুললে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। এদিকে নাবালিকার শারীরিক পরিবর্তন হলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার প্রসঙ্গে কান্নায় ভেঙে পড়ে সে। এরপরেই নাবালিকা তার মায়ের কাছে গোটা ঘটনা খুলে বলে।
সিউড়ি মহিলা থানায় নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। আজ শনিবার অভিযুক্তকে সিউড়ি আদালতে তোলা হয়।












Click it and Unblock the Notifications