রামপুরহাট থেকে উদ্ধার ১৬ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, নাশকতার ছক ছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ

রামপুরহাট থেকে উদ্ধার বিশাল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। এর আগেও বেশ কয়েকবার বীরভূমের বিভিন্ন এলাকা থেকে এই অ্যামনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। আর এদিনও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল।

রামপুরহাটের একটি ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে এই বিপুল পরিমাণের বিস্ফোরক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রায় ১৬ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে। একটি ট্রাককে বাজেয়াপ্ত করে সেই ট্রাকের ভিতর থেকে এই অ্যামনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। ট্রাক থেকে উদ্ধার ৩২০টি বিস্ফোরক ভর্তি ব্যাগ। সেই ব্যাগের মধ্যেই মজুত ছিল ১৬ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট।

প্রতীকী ছবি

যা জানা যাচ্ছে, এই বিপুল পরিমাণ বিস্ফোরক তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ড যাচ্ছিল। ট্রাকের চালক, খালাসি সহ তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তারা কেন ট্রাক ভর্তি বিস্ফোরক নিয়ে যাচ্ছিল, তা খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ। আরও কেউ এই ঘটনায় জড়িত কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই বীরভূম থেকে উদ্ধার করা হয় বিপুল সংখ্যক জিলেটিন স্টিক, ডিটোনেটর। বিস্ফোরক পাচারের খবর গোপন সূত্রে পেয়ে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালায়। হস্তিকন্দা মোড়ে পরিত্যক্ত একটি বাড়ি থেকে উদ্ধার হয় ওই বিস্ফোরক। জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে খবর, ২০ হাজার জিলেটিন স্টিকের পাশাপাশি প্রচুর ডেটোনেটর পাওয়া যায় ওই পরিত্যক্ত বাড়ি থেকে।

এছাড়া, এরও আগে ২০২২ সালে মহম্মদবাজারে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে ৮১ হাজার ডিটোনেটর, প্রচুর জিলেটিন স্টিক ও অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছিল। বিপুল ওই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তদন্তভার যায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-এর হাতে। আর এদিন ফের একবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এত প্রচুর সংখ্যক অ্যামোনিয়াম নাইট্রেট ঝাড়খণ্ড কেন নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ। কোনও কি নাশকতার ছক ছিল, তাও ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+