বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে লড়বেন কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল
বেঙ্গালুরু, ১৬ মার্চ: অপেক্ষা করছিলেন, কোথা থেকে ভোটে দাঁড়ান নরেন্দ্র মোদী! বিজেপি গতকাল বারাণসী আসনে তাঁকে টিকিট দিতে এবার আসরে নেমে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল লোকসভা ভোটে লড়বেন বারাণসী থেকেই।

আম আদমি পার্টির দক্ষিণী নেতা ভি বালকৃষ্ণণ জানিয়েছেন, এখন অরবিন্দ কেজরিওয়াল বেঙ্গালুরুতে এসেছেন দলের কাজে। ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি ভোটে লড়বেন। সাংবাদিক বৈঠক ডেকে ঘোষণাটা শুধু সময়ের অপেক্ষা।

কেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই লড়তে চান?

আম আদমি পার্টির সমর্থকদের দাবি, নরেন্দ্র মোদী মোটেই ততটা জনপ্রিয় নন, যতটা মিডিয়া প্রচার করছে। তার তুলনায় অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা বরং বেশি। সেটা ভোটের ময়দানের প্রমাণ হবে। নরেন্দ্র মোদীকে হারিয়ে লোকসভায় ঢুকবেন অরবিন্দ কেজরিওয়াল।

যদিও ওয়াকিবহাল মহলে এ নিয়ে ঠাট্টা শুরু হয়েছে। বেছে বেছে কংগ্রেস বা বিজেপি-র হেভিওয়েটদের বিরুদ্ধে দলীয় প্রার্থীদের দাঁড় করাচ্ছেন কেজরিওয়াল। নিজে প্রার্থী হতে চলেছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এমন একটা আসনে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে লড়বেন, যেখানে হিন্দুত্ব, জাতপাত, কৃষি ইত্যাদি বিষয়গুলি ফ্যাক্টর। এ ব্যাপারে কেজরিওয়াল ততটা চৌখস নন। ফলে হার অবধারিত।

এর জবাবে আম আদমি পার্টির সমর্থকরা বলছেন, দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি, কংগ্রেস-বিজেপি ঝটকা খেতে চলেছে। সেটাই করে দেখিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ফলে বারাণসীতেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে তাঁরা আশাবাদী। শুধু বারাণসী নয়, হিন্দি বলয় থেকে তাঁরা অনেকগুলি আসন জিতবেন বলেও দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+