গার্ডেনরিচের পুনরাবৃত্তি! ঘটনাস্থল বিরাটি, নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু

Building Collapse: গার্ডেনরিচে বহুতল ভেঙে (Garden Reach Building Collapse) বিপর্যয়ের রেশ এখনও কাটেনি! যা নিয়ে রাজ্য জুড়ে বিতর্ক অব্যাহত। এর মধ্যেই ভেঙে পড়ল নির্মীয়মান এক বহুতলের একাংশ। আর সেই ভাঙা মাথায় পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম সোমা শর্মা চৌধুরী বলে জানা গিয়েছে।

শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শরৎচন্দ্র কলোনিতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এয়ারপোর্ট থানার বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা নিজের বাড়ির ক্যাম্পাসের মধ্যেই ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন।

Building Collapse

আর সেই সময় নির্মীয়মান বহুতলের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর তা একেবারে সোমা শর্মা চৌধুরীর উপর গিয়ে পড়ে বলে দাবি পরিবারের। শুধু তাই নয়, অন্তত ২০ থেকে ২৫ টি ইট তাঁর উপর পড়ে বলেও দাবি। ব্যাপক আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্যরা।

একেবারে গুরুতর জখম হওয়ার পর স্থানীয়েরাই মহিলাকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই মহিলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় মানুষজনের দাবি, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পাঁচতলা বিল্ডিং তৈরি করা হচ্ছিল। এমনকি দুটি বাড়ির মধ্যে যে ছাড় থাকে তাও দেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকি যে নির্মীয়মান অংশ ভেঙে পড়েছে সেটি শুক্রবারই তৈরি করা হয় বলে দাবি এলাকার মানুষের। ২৪ ঘিন্টার মধ্যেই ভেঙে পড়ায় ফ্ল্যাট তৈরির নির্মাণ সামগ্রী নিয়ে প্রশ্ন তুলছেন মানুষজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+