শেষ মুহূর্তে বাতিল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরূপ নগরের সভা, মোদীর সভার আগে বারাসতে তৃণমূলের পার্টি অফিসে আগুন
শেষ মুহূর্তে বাতিল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরূপ নগরের সভা, মোদীর সভার আগে বারাসতে তৃণমূলের পার্টি অফিসে আগুন
পঞ্চম দফা ভোটের আগে প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তর ২৪ পরগনা জেলায় একাধিক সভা করার কথা রয়েছে তাঁর। কিন্তু শেষ মুহূর্তে স্বরূপ নগরের সভা বাতিল করা হয়। তৃণমূল কংগ্রেস প্রার্থী বীণা মণ্ডলের সমর্থনে প্রচার করার কথা ছিল তৃণমূল কংগ্রেস নেত্রীর। কিন্তু রবিবার রাতে শেষ মুহূর্তে সভা বাতিল ঘোষণা করা হয়। কোভিড প্রটোকলের কারণেই সভা বাতিল করা হয়েছে বলে প্রথমিক ভাবে জানা যাচ্ছে। আবার বলা হচ্ছে মাঠ না পাওয়া যাওয়ায় সভা বাতিল করতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। তবে অন্যসভাগুলি নির্ধারিত সময়েই হবে বলে জানানো হয়েছে।এদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সভা রয়েছে উত্তর ২৪ পরগনায়।

আজ রানাঘাট,স্বরূপনগর, বসিরহাট, দমদমে সভা হওয়ার কথা ছিল। সেখানে কেবল তিন জায়গায় সভা করবেন তিনি। স্বরূপ নগরের সভাটি আগে বারাসতে হওয়ার কথা ছিল। সেটা বালিত হয়ে স্বরূপনগরে করা হয়। সেখানেই মাঠ নিয়ে সমস্যা তৈরি হওয়ায় সভা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রাতেই সেকথা জানিয়ে দেওয়া হয়। এদিকে আজ আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে উত্তর ২৪ পরগনাতে। তার আগে উত্তপ্ত বাদু। বাদুতে পুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। বাদুতে পুড়িেয় দওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী চিরঞ্জিতের পোস্টার।
যদিও তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ধরনের কোনও ঘটনা তারা করেনি বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতারা। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বারাসতে। আগামী ১৭ এপ্রিল ভোট বারাসত ও উত্তর ২৪ পরদনার একাধিক জায়গায়। তার আগে নৈহাটিতেও উত্তেজনা ছড়িয়েছে। নৈহাটিতেও বিজেপি কর্মীর উপর গুলি চালানোর ঘটনা ঘটেছে।












Click it and Unblock the Notifications