South 24 Parganas: সাতসকালে নমাজ পড়তে যাওয়ার সময় তৃণমূল নেতাকে গুলি, উত্তেজনা জয়নগরে
South 24 Parganas: কালীপুজো মিটতেই ফের বাংলায় চলল গুলি! জয়নগরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। মৃত ওই নেতার নাম সইফুদ্দিন লস্কর বলে জানা গিয়েছে। মসজিদে যাওয়ার পথে খুব কাছ থেকেই দুষ্কৃতিরা তাঁকে গুলি করে। কার্যত আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে সইফুদ্দিন লস্করকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আর এরপরেই তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বামনগাছি গ্রামের। ওই গ্রামেরই পঞ্চায়েত সদস্য ছিলেন সইফুফদ্দিন। শুধু তাই নয়, তৃণমূলের অঞ্চল সভাপতিও ছিলেন তিনি। আজ ভোরে এলাকার একটি মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন সইফুদ্দিন লস্কর।

একেবারে অতর্কিতেই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতিরা। একের পর এক গুলি চালানো হয়। দুষ্কৃতিদের ছোঁড়া গুলি সইফুদ্দিন লস্করের কাঁধে লাগে। এরপরেই সে মাটিতে লুঠিয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছন এলাকার (South 24 Parganas) মানুষজন। আসে জয়নগর থানার পুলিশ আধিকারিকরাও। তবে স্থানীয় মানুষজনই একেবারে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকা সইফুফদ্দিনকে উদ্ধার করে স্থানীয় (South 24 Parganas) জয়নগর ১ ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
যদিও সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসেছেন বারুইপুর (South 24 Parganas) পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক বিভাস সর্দার। ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তাঁর। একই সঙ্গে দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক।
যদিও বিরোধীরা ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছে। রাজ্যের আইন-শৃঙ্খলা ইস্যুতে পুলিশ-প্রশাসনকে একহাত বিজেপি সহ সমস্ত বিরোধী দলের। অন্যদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুস্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। একই সঙ্গে ঘটনার পিছনে কোনও রাজনৈতিক যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছেন স্থানীয় পুলিশ আধিকারিকরা।












Click it and Unblock the Notifications