Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ চক্রবর্তীর পাশে! মমতাকে নিয়ে মন্তব্যের সমালোচনাকারীদের উত্তর সেচমন্ত্রী পার্থ ভৌমিকের

লতা মঙ্গেশকর এবং সচিন তেণ্ডুলকরের মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে পষ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে গড গিফ্টেড বলেছিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। যা নিয়ে সোশ্যাল মিডিয়া তীব্র কটাক্ষ করা এয়েছে। এব

লতা মঙ্গেশকর এবং সচিন তেণ্ডুলকরের মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে পষ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে গড গিফ্টেড বলেছিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। যা নিয়ে সোশ্যাল মিডিয়া তীব্র কটাক্ষ করা এয়েছে। এবার সেই বক্তব্য নিয়ে রাজ চক্রবর্তীর পাশে দাঁড়ালেন নৈহাটির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক।

সহানুভূতি প্রকাশ

সহানুভূতি প্রকাশ

এদিন পার্থ ভৌমিককে রাজ চক্রবর্তীর পাশে দাঁড়াতে দেখা যায়। তিনি বলেন, লতা মঙ্গেশকর এবং সচিন তেঙ্গুলকর যেমন গড গিফ্টেড ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ও গড গিফ্টেড। তিনি সাংবাদিকদের তরফে প্রশ্নের উত্তরে বলেন বলেন, যাঁরা পড়শোনা জানার বিরোধী, তাঁরা এব্যাপারে বিরোধিতা করবেন না। কেউ যদি কম জেনে বিরোধিতা করেন, তাঁদের জন্য সহানুভূতি প্রকাশ করেছেন পার্থ ভৌমিক।

ভগবান তৈরি করেছেন মমতাকে

ভগবান তৈরি করেছেন মমতাকে

এদিন কালীপুজোর উদ্বোধনে বারাসতে গিয়েছিলেন পার্থ ভৌমিক। সেখানে ভাষণ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেন। তিনি বলেন, কেউ ইচ্ছা করলে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবেন না। পার্থ ভৌমিক আরও বলেছেন, ইচ্ছা করলেই কেউই টানা ২৬ দিন অনশন করতে পারবেন না। লাঠির আঘাতে আহত হওয়ার ররেও মাটি কামড়ে পড়ে থাকতে কেউ পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভগবান তৈরি করেছেন বলে জানিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী।

দুর্নীতি নিয়ে অবস্থান

দুর্নীতি নিয়ে অবস্থান

দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হলে পার্থ ভৌমিক বলেন, কোনও এক চিকিৎসক যদি চিকিৎসা করতে গিয়ে ভুল করেন, তার জন্য যেমন সমগ্র চিকিৎসক সমাজকে দোষ দেওয়া যায় না। এক্ষেত্রে যদি কেউ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে আন্দোলন করেন, সেই সময় তিনি কিংবা তাঁর পরিবারের প্রয়োজন হলে, কোনও চিকিৎসকের কাছে যাবেন না? ঠিক তেমনই তৃণমূলের কোনও নেতা কিংবা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করে যদি দোষ করে থাকেন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল পরিবারকে কালিমালিপ্ত করা যায় না। পার্থ ভৌমিক বলেন, একজন শিক্ষক কিংবা শিক্ষক দফতরের কেউ অভিযুক্ত হওয়ার অর্থ পুরো শিক্ষা ব্যবস্থাই অভিযুক্ত হতে পারে না।

পাপের কালি কেন দিদির সাদা কাপড়ে

পাপের কালি কেন দিদির সাদা কাপড়ে

পার্থ ভৌমিক বলেন, যদি কেউ অন্যায় করে থাকেন, তাহলে তা একান্তভাবেই ব্যক্তিগত। তাঁর পাল্টা প্রশ্ন সেই অন্যায়ের কালি কেন দিদির সাদা কাপড়ে দেবে বিরোধীরা। রাজ চক্রবর্তীর মন্তব্যের অপব্যাখ্যার জবাব দিয়েছেন বলে জানিয়ে পার্থ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়রা জোর করে তৈরি হন না, এঁরা তৈরি হন জন্মগতভাবে। এই বক্তব্যের মাধ্যমে পার্থ ভৌমিকের মতোই তৃণমূল নেতৃত্বে দুর্নীতি থেকে নিজেদের দূরত্ব তৈরি চেষ্টা করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে তাতে তাঁরা কতটা সফল হবেন, তা ভবিষ্যতই বলবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+