বিজেপিতে মহিলাদের সুরক্ষা নেই! দলের জেলা সভাপতি উন্মত্ত জীবনযাপন করেন, বিস্ফোরক জ্যোতিপ্রিয়
বিজেপি ধাপ্পাবাজ, অসভ্য, বর্বর প্রবঞ্চকের দল বলে আক্রমণ করলেন খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। একইসঙ্গে তাঁর অভিযোগ, বিজেপিতে মহিলাদের সুরক্ষা নেই।
বিজেপি ধাপ্পাবাজ, অসভ্য, বর্বর প্রবঞ্চকের দল বলে আক্রমণ করলেন খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। একইসঙ্গে তাঁর অভিযোগ, বিজেপিতে মহিলাদের সুরক্ষা নেই।

জ্যোতিপ্রিয়র মুখে প্রতারণার অভিযোগ
উত্তর ২৪ পরগনায় বিজেপির তরফে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছিল। এমনটাই অভিযোগ করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা জ্যোতিপ্রিয় মল্লিক।

বিজেপি ধাপ্পাবাজ, অসভ্য, বর্বর প্রবঞ্চকের দল
জ্যোতিপ্রিয় মল্লিকের আরও অভিযোগ, বিজেপি ধাপ্পাবাজ, অসভ্য, বর্বর প্রবঞ্চকের দল। ধাপ্পাবাজি ছাড়া এদের কোনও কাজ নেই। মানুষের পাশে কি দাঁড়িয়েছে, প্রশ্ন করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর প্রশ্ন মানুষকে কি চাল, ডাল দিয়েছে। মানুষের পাশে না দাঁড়িয়ে মানুষের ভোট আশা করে কী করে, প্রশ্ন করেন তিনি।

বিজেপিতে মহিলাদের সুরক্ষা নেই
বিজেপিতে মহিলাদের সুরক্ষা নেই। অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয়। তিনি বলেন, ওদের সভাপতি শঙ্কর, করোনি মোড়ে চলে যান সন্ধে ছটার পরে, রাত ১১ টা পর্যন্ত তাঁর কী ভূমিকা, দেখে আসবেন। বিজেপির জেলা সভাপতি উন্মত্ত জীবনযাপন করেন বলেও অভিযোগ করেছেন তিনি। এই কারণে মহিলারা এতটাই আতঙ্কগ্রস্ত যে নিরাপত্তার গাবিতে বারাসত পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

হাবড়া এলাকার জমা জল বের করতে ব্যবস্থা
হাবড়া বিধানসভা এলাকার কুমড়ো কাশীপুর ও মছলন্দপুর ২ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে সম্প্রতি অতি বৃষ্টির ফলে জমা জল জমে বানভাসী হওয়া এলাকাগুলি পরিদর্শনে করেন খাদ্যমন্ত্রী। দুর্গত এলাকাগুলি পরিদর্শন করে দুর্গত মানুষগুলোর হাতে মাস্ক দেওয়ার পাশাপাশি এই জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন হাবড়ার বিধায়ক।












Click it and Unblock the Notifications