South 24 Parganas: খালি পেটে খোলা আকাশের নীচেই কাটল রাত, প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ বামনগাছি
South 24 Parganas: জয়নগরে তৃণমূল নেতা খুনের ২৪ ঘণ্টা কেটে গিয়েছে! এখনও থমথমে বামনগাছির দলুয়াখাঁকি গ্রাম। বিধ্বংসী আগুনে পুড়ে গিয়ে সবকিছু। এমনকি মাথা গোঁজার আস্থানাটাও নেই। ফলে গোটা রাত খোলা আকাশের নীচেই কাটাতে হয়েছে গ্রামের মানুষকে। এমনকি জোটেনি খাবারও। এমন অবস্থায় প্রশাসনের তরফে কেউ এগিয়ে আসেনি।
অভিযোগ গ্রামের মানুষের। এই অবস্থায় কীভাবে চলবে সেটাই এখন চিন্তার দলুয়াখাঁকি (South 24 Parganas) গ্রামের মানুষের। সোমবার ভোররাতে হঠাত করেই খুন হন তৃণমূল (TMC) অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্কর। খুব কাছ থেকে গুলি করে তাকে খুন করেন দুষ্কৃতিরা। নমাজ পড়তে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সইফুদ্দিন লস্করের।

আর এরপরেই তার অনুগামীরা কার্যত তাণ্ডব (South 24 Parganas) শুরু করে। বামনগাছির দলুয়াখাঁকি গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। পুলিশের সামনেই এই ঘটনা ঘটে বলেও অভিযোগ গ্রামের মানুষ। ঘটনায় সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে যায় অন্তত ১০টি বাড়ি।
শুধু তাই নয়, তৃণমূল নেতা খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয় বলেও অভিযোগ। যদিও সেই ঘটনায় মৃতের নাম প্রকাশ্যে আনেনি পুলিশ। কেন তা আনা হল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, পিটিয়ে মারার সঙ্গে যুক্তদের কেন গ্রেফতার করা হচ্ছে না তা নিয়েও উঠছে প্রশ্ন।
যদিও পুলিশের দাবি, ইতিমধ্যে ঘটনায় মুল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এমনকি এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে সে গ্রামের মানুষের দাবি, সোমবার রাত আতঙ্কে কেটেছে। হঠাত যদি কোনও হামলা হয়। জানা গিয়েছে, যে সমস্ত বাড়ির উপর হামলার ঘটনা ঘটেছে সবাই সিপিএম কর্মী। আর তা করার জন্যেই নাকি এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এমনকি আতঙ্কে গোটা গ্রাম পুরুষশূন্য বলেও জানা গিয়েছে।
তবে এই ঘটনায় শাসকের গোষ্ঠীকোন্দলের দিকেই অভিযোগের আঙুল উঠছে। যদিও তা মানতে নারাজ শাসকদল তৃণমূল। নেতৃত্বের অভিযোগ, এলাকা দখল করতেই এই কাজ সিপিএম আশ্রিত দুষ্কৃতিরা করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বামেদের তরফে ।












Click it and Unblock the Notifications