Sagore Dutta Hospital: সাগর দত্তের ঘটনায় গ্রেফতার চার, কর্মবিরতির হুঁশিয়ারি অন্য চিকিৎসকদেরও
Sagore Dutta Hospital: একেবারে আরজি কর (RG kar Hospital) করে দেব! সরাসরি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। বিস্ফোরক অভিযোগ চিকিৎসকদের। রোগী মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তাল হয়ে ওঠে সাগর দত্ত হাসপাতাল। মারধর করা হয় সেই সময়ে হাসপাতালে কর্মরত জুনিয়র ডাক্তার, নার্স সহ একাধিক সাস্থ্যকর্মীকে।
আর এই ঘটনার পরেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গিয়েছেন সাগর দত্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।ধর্নামঞ্চ তৈরি করে লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। স্পষ্ট করে দেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা না দেওয়া হলে কোনও ভাবেই তাঁরা কাজে ফিরবেন না। এই প্রসঙ্গে এক চিকিৎসক বিস্ফোরক অভিযোগ করেন (Sagore Dutta Hospital) ।

তাঁর দাবি, হঠাত করেই হাসপাতালে ২০ থেকে ২৫ জন ঢুকে পড়ে। এমনকি ফিমেল ওয়ার্ডে পুরুষরা ঢুকেও তান্ডব চালায় বলে অভিযোগ। শুধু তাই নয়, এক মহিলা জুনিয়র ডাক্তারকে সরাসরি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওই চিকিৎসকের। তাঁর কথায়, এক ব্যক্তি বলেন একেবারে আরজি কর করে দেব। পুলিশ-র্যাফ থাকা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি চিকিৎসকদের।
আন্দোলনরত আরও এক চিকিৎসক জানান, সাগর দত্ত হাসপাতালে পুলিশ ক্যাম্প থাকলেও কোনও নিরাপত্তা নেই। সুরক্ষার অভাব নিয়েই কাজ চালিয়ে যেতে হচ্ছে। অভয়া কাণ্ডের ৫০ দিন। এখনও বিচার পাইনি। এর মধ্যেই এই ঘটনা! কোথায় নিরাপত্তা? প্রশ্ন চিকিৎসকদের। তবে ধর্না-কর্মবিরতি কতক্ষণ চলবে তা এখনও স্পষগট নয়। তবে কলেজ কাউন্সিলের বৈঠক আছে আজ শনিবার। সেখানেই যাবতীয় সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই ঘটনার পরেই যদিও নড়েচড়ে বসেছে বারাকপুর পুলিশ কমিশনারেট। রাতেই ঘটনার সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় আরও কারা যুক্ত সেটা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সাগর দত্ত হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই ঘটনার পর ফের কর্মবিরতির হুঁশিয়ারি রেসিডেন্ট চিকিৎসকদের।
শুক্রবার রাতের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে রেসিডেন্ট ডাক্তারদের তরফে। এরপরেই আরও একবার কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও আজ শনিবার একটি জিবি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। যেখানে সমস্ত মেডিক্যাল কলেজের রেসিডেন্ট চিকিৎসকরা উপস্থিত থাকবেন। এই বৈঠকের পরেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
আরজি কর হাসপাতালের ঘটনা এখনও টাটকা। সদ্য কর্মবিরতি তুলে আংশিক কাজে যোগ দিয়েছেন চিকিতসকরা। আর এর মধ্যেই সাগর দত্তের ঘটনা ঘিরে প্রশ্ন।












Click it and Unblock the Notifications