ফেক ভিডিও নিয়ে উত্তপ্ত সন্দেশখালি! বিধায়কের সামনেই তৃণমূল কর্মীকে বেদম মার, বিধায়কের মুখ চিপে হুঁশিয়ারি
মোদীর বাংলা সফরের আগেই প্রকাশ্যে সন্দেশখালির স্টির অপারেশনের দ্বিতীয় ভিডিও (যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া)। তারপর থেকে ফের উত্তপ্ত সন্দেশখালি। এদিন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সামনেই এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিজেপির মহিলা কর্মীদের বিরুদ্ধে।
বিজেপির মহিলা কর্মীদের অভিযোগ, এরাই ফেক ভিডিও তৈরি করছে আর বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে। এলাকার তৃণমূল বিধায়কের সামনেই তৃণমূল কর্মীকে বাড়ি থেকে টেনে বের করে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় ওই তৃণমূল কর্মীকে। অভিযুক্ত তৃণমূল কর্মী অবশ্য ফেক ভিডিও-র অভিযোগ অস্বীকার করেছেন।

কী বলছেন বিজেপির মহিলা কর্মীরা
বিজেপি কর্মীদের অভিযোগ, টাকার বিনিময়ে সন্দেশখালি নিয়ে আরও ভুয়ো ভিডিও বানাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাদের আরও অভিযোগ, সন্দেশখালির তৃণমূল নেতা দিলীপ মল্লিক এক মহিলাকে তুলে নিয়ে টগিয়ে টাকার বিনিময়ে বিজেপির বিরুদ্ধে ভিডিও বানিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যেই তা সামনে আসবে। বিজেপিকে কালিমালিপ্ত করতেই তৃণমূল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিজেপির মহিলা কর্মীরা। তারা তৃণমূল নেতা দিলীপ মল্লিকের গ্রেফতারের দাবি তুলেছেন। বিজেপির মহিলা কর্মীরা দিলীপ মল্লিক এবং সুকুমার মাহাত কিছু বলতে চাইলে তাঁদের থামিয়ে দেন। তাঁর মুখও চিপে দরা হয়।
তৃণমূল কর্মীকে মারধর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত দিলীপ মল্লিকের বাড়িতে বৈঠকের সময় বিজেপির মহিলা কর্মীরা বাড়ি ঘিরে ফেলে তাতান গায়েনকে বাড়ি থেকে বের করে মাটিতে ফেলে মারধর করেন। তাঁর জামাও ছিঁড়ে দেওয়া হয়। তৃণমূল কর্মীর দাবি, তিনি তৃণমূল করেন, এটাই অপরাধ।
#WATCH | West Bengal: A clash broke out between TMC and BJP workers in Sandeshkhali, more details awaited. pic.twitter.com/4Cnh3F9RNM
— ANI (@ANI) May 12, 2024
কী বলছেন বিধায়ক
অন্যদিকে এই ঘটনায় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত। তিনিই এইসব করাচ্ছেন বলে অভিযোগ করেছেন সুকুমার মাহাত। থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা সম্পর্কে তিনি বলে, গত ২৮ ফেব্রুয়ারি নিয়তি মাইতি জানিয়েছিলেন, তাঁকে ধর্ষণ করা হয়নি।
বিক্ষোভে বিজেপি প্রার্থী
এদিকে এদিন সকাল থেকে সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী রেখা পাত্র-সহ বিজেপির অন্য মহিলা কর্মীরা। মিথ্যা মাামলায় পুলিশ দলীয় কর্মীদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেছে বিজেপি। সম্প্রতি জেলিয়াখালি এলাকায় ছিনতাইয়ের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, সেই ছিনতাইয়ের মামলায় বেছে বেছে বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।












Click it and Unblock the Notifications