Sandeshkhali: সন্দেশখালি নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা, আর্জি গেল প্রধান বিচারপতির কাছে
সন্দেশখালি কাণ্ডে সুপ্রিম কোর্টে মামলা দায়ের। প্রধানবিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলা দায়ের। দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন বিচারপতি। কলকাতা হাইকোর্টে এর আগে এই নিয়ে মামলা করেছিল বিজেপি। সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির প্রতিবাদে এই মামলা করা হয়েছিল। মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর মামলার প্রেক্ষিতে হঠাৎ করেই কলকাতা হাইকোর্ট সন্দেশখালিতে ১৪৪ ধারা খারিজ করে জেয়। এবং কয়েকটি মাত্র জায়গায় অশান্তির ভিত্তিতে ১৪৪ ধারা জারির নির্দেশ দেয় পুলিশকে। আদালতের নির্দেশ মেনে সেই জায়গাগুলিতেই কেবল ১৪৪ ধারা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে আজ। মামলা দায়ের করার অনুমতি চান আইনজীবী সং যুক্তা সামন্ত। ওই এলাকার পরিস্থিতি দেখে দ্রুত CRPF বাহিনী মোতায়েনের আর্জি। মামলা দায়ের করার অনুমতি বিচারপতি জয়মাল্য বাগচির। আগামী সোমবার শুনানির সম্ভাবনা।
সুপ্রিম কোর্টে আইনজীবী আবেদন করেছেন আদালতের তত্বাবধানে সিবিআইয়ের সিট গঠন করা হোক। এমনকী মণিপুরের মতো তিন বিচারপতিকে নিয়ে কমিটি গড়ে তদন্তের আর্জিও জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের যাতে রাজ্য সরকার ক্ষতিপূরণ দেয় সেই আর্জিও জানিয়েছেন মামলাকারী। এমনকী যে পুলিশ এবং প্রশাসনের কর্মী ও আধিকারীকরা কর্তব্যে গাফিলতি করেছে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা যাতে নেওয়া হয় সেই অনুরোধও জানানো হয়েছে আবেদনে।
গত কয়েকদিন ধরে উত্তাল হয়ে রয়েছে সন্দেশ খালি। এখনও অধরা শাহাজাহান শেখ। তাঁর সাগরেদ শিবু হাজরাকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। উত্তম সর্দারে কেবল গ্রেফতার করা হয়েছে। তারপরেও থমথমে সন্দেশখালি। গ্রামের মহিলারা অভিযোগ করেছেন এখনও তৃণমূল কংগ্রেসের দুই নেতা গ্রেফতার হননি। আতঙ্কে রয়েছেন তাঁরা। তাঁদের রাতের অন্ধকারে হুমকি দেওয়া হচ্ছে।
কোনও রাজনৈতিক দলের সদস্যকে ঢুকতে দেওয়া হচ্ছে না সন্দেশখালিতে। এমনকী রাজ্যপালকেও বাধা দেওয়া হয়েছিল। পরে পুলিশ তাঁকে যেতে দেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। তারপরে রিপোর্ট দিতে দিল্লিতে ছুটে গিয়েছেন রাজ্যপাল। তারপরে বিজেপির প্রতিনিধিদলকেও আটকে দেওয়া হয়। গতকাল শুভেন্দু অধিকারীরা সন্দেশখালিতে প্রবেশ করার চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশ তাঁদের বাধা দেয়। অভিযোগ পুলিশ বুট দিয়ে বিরোধী দলনেতাকে মারধর করেছে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে তাঁকে ইচ্ছে করে আঘাত করেছে পুলিশ। যদিও এই নিয়ে তিনি কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। এদিকে আজ ফের উত্তেজনা ছড়িেয়ছে সন্দেশখালিতে। রামপুরে আটকে দেওয়া হল বিজেপির প্রতিনিধি দলকে। তুমুল ধস্তাধস্তি শুরু হয়েছে রামপুরে। নাড্ডার হাইপাওয়ার কমিটিকে ঢুকতে দেওয়া হল না সন্দেশখালিতে।












Click it and Unblock the Notifications