Sandeshkhali: গ্রামবাসীদের কাছে ২ মাস সময় চাইলেন মন্ত্রীরা, পার্থ-সুজিতকে গো ব্যাক প্ল্যাকার্ড গ্রামবাসীদের
ফের উত্তাল হয়ে উঠেছে সন্দেশখালির বেড়মজুর গ্রাম। একদিকে যখন বেড়মজুরে গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনছেন ঠিক তখনই গ্রামের মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। গ্রামের মহিলারা দুই মন্ত্রীকে গো ব্যাক প্ল্যাকার্ড দেখাচ্ছেন।
এদিকে গ্রামবাসীদের অভিযোগ শুনে পার্থ ভৌমিক তাঁদের আস্বস্ত করে বলেছেন আমাদের ২ মাস সময় দিন। সব ঠিক হয়ে যাবে। যার যত অভিযোগ রয়েছে সেগুলি খতিয়ে দেখে তাঁদের সব জমি পাইয়ে দেওয়া হবে। নতুন নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু মন্ত্রীদের আশ্বাসে আস্বস্ত হতে রাজি নন গ্রামের মহিলারা।

একদিকে যখন দুই মন্ত্রী গ্রামে সভা করছেন তখন গ্রামের মহিলারা গো ব্যাক প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁরা শেখ শাহজাহান এবং শেখ সিরাজের গ্রেফতারি দাবি করেছেন। গ্রামবাসীরা অভিযোগ করে চলেছেন শাহজাহান শেখ , শেখ সিরাজ গ্রেফতার না হলে গ্রামে অশান্তি আরও বাড়বে। তাঁরা কিছুতেই শান্তিতে থাকতে পারছেন না।
গ্রামের মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। গত কয়েকদিন ধরেই উত্তাল হয়ে রয়েছে সন্দেশখালির বেড়মজুর গ্রামটি। গ্রামের তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতিকে ধরে মারধরের ঘটনা আগেও ঘটেছে। তাঁরক বাড়ি ভাঙচুরও হয়েছে। তারপরেই সন্দেশখালিতে হাজির হয়েছিলেন রাজ্য পুলিশের ডিিজ রাজীব কুমার। তিনি এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে কড়া বার্তাও দিয়েছিলেন। তিনি বলেছিলেন আইনেশ শাসন বহাল করতে হবে। অশান্তি যাঁরা পাচ্ছেন তাঁদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন রাজীব কুমার।
কিন্তু কিছুতেই বেড়মজুরের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। রাজ্য পুলিশের ডিজি এলাকা ছাড়তেই ফের অশান্তি তৈরি হয়। গ্রামের মহিলারা অভিযোগ করেন পুলিশ গ্রামথেকে ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। পুলিশের সঙ্গে গ্রামের মহিলাদের তুমুল বচসা তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারপর থেকে দফায় দফায় বেড়মজুর গ্রাম উত্তপ্ত হয়ে উঠেছিল। আজও সেই চিত্রই দেখা গিয়েছে বেড়মজুর গ্রামে।
তবে কি সন্দেশখালি শাসক দলের শাসন মানতে নারাজ। নইলে বারবার পুলিশ প্রশাসন বোঝানোর পরেও এই পরিস্থিতি কীভাবে তৈরি হচ্ছে। গ্রামের মহিলারা বারবার দাবি করেছেন শাহজাহান শেখ যতক্ষণ না গ্রেফতার হচ্ছে ততক্ষণ তাদের ক্ষোভ মিটবে না। কিছুতেই ক্ষোভ প্রশমন করতে পারছে না শাসক দল। মন্ত্রীদের উপস্থিতিতেই অজিত মাইতিতে রীতিমতো তাড়া করে নিয়ে যান গ্রামের মহিলারা। গ্রামের মহিলাদের তাড়া খেয়ে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতি। তাঁকে গ্রেফতার করতে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছে গিয়েছেন।












Click it and Unblock the Notifications