Ranaghat Dakshin By Election Result 2024: দখলেই থাকবে রানাঘাট দক্ষিণ! শাসকের চাপ বাড়িয়ে বড় দাবি বিজেপির
Ranaghat Dakshin By Election Result 2024: রাত পোহালেই বাংলার চার বিধানসভা উপ নির্বাচনের ফলাফল। গত বুধবার অর্থাৎ ১০ জুলাই ভোট হয় রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ এবং মানিকতলা। সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই এই চার কেন্দ্রে ভোট হয়েছে।
এখন নজর আগামীকাল শনিবার অর্থাৎ ১৩ জুলাই'য়ের ফলাফলে (Ranaghat Dakshin By Election Result 2024) ? তৃণমূল না বিজেপি? কোন বিধানসভায় মানুষের রায় কার পক্ষে তা স্পষ্ট হয়ে যাবে।

Ranaghat Dakshin By Election Result 2024: একেবারে ত্রিমুখী লড়াই
বাগদার মতোই বিজেপির অন্যতম আরও একটি শক্তঘাঁটি রানাঘাট দক্ষিণ। ২০২১ সালে বিধানসভায় বিজেপির হয়ে জয় পান মুকুটমণি অধিকারী। যদিও লোকসভার আগে তৃণমূলে যোগ দেন। লোকসভায় তাঁকে প্রার্থী করে তৃণমূল। জিততে পারেননি। মুকুটমণি অধিকারীই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী। অন্যদিকে বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। সিপিএমের প্রার্থী অরিন্দম বিশ্বাস। একেবারে ত্রিমুখী লড়াই। বলে রাখা প্রয়োজন, মুকুটণির দলবদলের কারণেই রানাঘাটে উপ নির্বাচন হচ্ছে।
Ranaghat Dakshin By Election Result 2024: বিজেপির শক্তঘাঁটি
রানাঘাট দক্ষিণে মতুয়া ভোট 'নির্ণায়ক' শক্তি। গত লোকসভা ভোটে পদ্মশিবিরের ঝুলিতেই যায় সেখানকার মানুষের ভোট। এমনকি লোকসভার ফলের নিরিখে রানাঘাট দক্ষিণ বিধানসভাতে তৃণমূল পিছিয়ে প্রায় ৩৬ হাজার ভোটে। এমনকি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি জিতেছিল ১৭ হাজার ভোটে।
এই প্রেক্ষাপটে এই কেন্দ্রে উপ নির্বাচন (Ranaghat Dakshin By Election) । পদ্মঘাটিতে কী ঘাসফুল ফুটবে? জোর চর্চা রাজনৈতিকমহলে। তৃণমূলের একাংশ বলছে, ভোটের অঙ্কে রানাঘাট দক্ষিণ জেতা রীতিমত চ্যালেঞ্জের। কিন্তু যেভাবে লড়াই হয়েছে তাতে মুকুটমণি জিতবে বলেই আশা শাসকের। অন্যদিকে নিজের গড় অক্ষুণ্ণ থাকবে বলে পাল্টা আশাবাদী বিজেপি।
শেষমেশ এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি কার দখলে যায় তা জানতে নজর থাক (Ranaghat Dakshin By Election Result 2024) এই প্রতিবেদনে-
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications