প্রথম দফা ভোটের আগে ফের রণক্ষেত্র ভাঙড়, তৃণমূল-আইএসএফ কর্মীদের সংঘর্ষ, জখম ১২
প্রথম দফা ভোটের আগে ফের রণক্ষেত্র ভাঙড়, তৃণমূল-আইএসএফ কর্মীদের সংঘর্ষ, জখম ১২
প্রথম দফার ভোটের আগে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে আব্বাসপন্থী আইএসএফ কর্মী সমর্থকদের সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষ চলছে সকাল থেকে। ঘটনায় প্রায় ১২ জন আহত হয়েছেন উভয় পক্ষের। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে। গত কয়েকদিন ধরেই ভাঙড়ে আইএসএফ কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। এর আগেও আইএসএফ কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

প্রথম দফার ভোেটর প্রচার শেষ। কিন্তু ভাঙড়ে উত্তেজনা থামছে না। আইএসএফ আব্বাস সিদ্দিকির সভার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। এবারে তৃণমূলের প্রার্থী নিয়েও ভাঙড়ে অশান্তি হয়েছে। আরাবুল নিজে প্রার্থীর বিরোধিতায় পার্টি অফিস ভাঙচুর করে। শেষে পরিস্থিতি সামাল দিতে কলকাতায় আরাবুলকে ডেকে পাঠানো হয়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় দফায় দফায় বৈঠক করে শেষে শান্ত করা হয় আরাবুলকে।
কিন্তু আইএসএফের সঙ্গে সংঘাত বারবার উত্তেজনা তৈরি করছে ভাঙড়ে। বরাবরই নির্বাচনে ভাঙড় অশান্ত থাকে। এবারও তার অন্যথা হয়নি। ভাঙড়ে দুদিন আগেও আইএসএফ করার অভিযোগে আব্বাস অনুগামী একজনের বাড়িতে মধ্য রাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। কোনও ক্রমে বাড়ি থেকে বেরিয়ে বাঁচেন তাঁর পরিবারের লকেরা। একই ভাবে বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল। আইএসএফের কর্মী সমর্থকের দাবি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাঁদের উপর হামলা চালিয়েছিল। তারপরেই উত্তেজনা ছড়াতে শুরু করে। হামলা পাল্টা হামলায় দুই পক্ষেপ ১২ জন আহত হয়েছেন।












Click it and Unblock the Notifications