মনোনয়নপত্র জমা দেওয়ার আগেও রাস্তায় অর্জুন সিংকে হয়রান করল পুলিশ?

মনোনয়মপত্র জমা দেওয়ার আগেও পথে সমস্যায় পড়লেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। পুলিশ তাঁর গাড়ি আটকায়। ওই রাস্তা দিয়ে নয়। অন্য রাস্তা দিয়ে যেতে হবে অর্জুনকে। এই কথা জানিয়েছিলেন কর্তব্যরত পুলিশ কর্মী।

অর্জুন সিংয়ের অভিযোগ, পুলিশ ভুল বোঝাচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হয়ে গিয়েছে। কোন রাস্তা দিয়ে যাওয়া হবে, তার সঠিক নির্দেশ তো দেওয়া হবে। কখনও এই রাস্তা দিয়ে, কখনও ওই রাস্তা দিয়ে পাঠাচ্ছে।

Arjun Singh

ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং আজ সোমবার জেলাশাসক ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বেরিয়েছিলেন। পুলিশের কাছে আগে থেকেই এই বিষয়ে বলা ছিল। তারপরেও পুলিশ রাস্তায় তাদের হয়রান করল৷ অভিযোগ করলেন অর্জুন।

সকাল থেকে বিশাল পুজো আচ্চার আয়োজন। অসূর বিনাশ ও শান্তি স্থাপনের জন্য আবেদন ঈশ্বরের কাছে। আর যিনি পুজোয় বসেছিলেন, তিনি আর কেউ নন। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং।

আজ সোমবার মনোনয়নপত্র জমার আগে সকাল থেকেই পুজো চলল বাড়িতে। সমস্ত নিয়ম কানুন অক্ষরে অক্ষরে মেনে হল পুজো। ব্যারাকপুরের অসুর বিনাশের কথা বললেন অর্জুন।

ভোটে জয়ের ব্যাপারে এদিনও আশাবাদী অর্জুন সিং। তিনি বলেন, ব্যারাকপুরে বিজেপি আছে, বিজেপি থাকবে। সব দেবতা, জাতি, ধর্মের মানুষের আশীর্বাদ নিয়েছেন তিনি। শুধু তাই নয়, তিনি চান ব্যারাকপুর থেকে রাজ্যের থেকে অসুর নিধন হন৷ এখানে অসুর মানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেই কটাক্ষ করেছেন তিনি।

শাসক দলে কিছু নেতা আছেন, যারা অসুর হয়ে গিয়েছেন। মানুষকে মানুষ বলে মনে করেন না। মানুষের ঘরবাড়ি কেড়ে নিচ্ছে। মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে। মানুষের সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। এই কথা বললেন ব্যারাকপুরে বিদায়ী সাংসদ। লক্ষাধিক ভোটে তিনি এবারও জিতবেন। প্রবল আশাবাদী অর্জুন সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+