ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠ মোদী! দিদি মিথ্যা বলছেন, বনগাঁর সভা থেকে তীব্র আক্রমণ অমিত শাহের
দিদি সিএএ বাস্তবায়ন রুখতে পারবেন না। কারণ বিষয়টি রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে। এদিন উত্তর ২৪ পরগনায় বনগাঁয় এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যএাপাধ্যায় নাগরিকত্ব আইন নিয়ে যা বলছেন, তা তাঁর ভোট ব্যাঙ্কের রাজনীতি।
প্রসঙ্গত সিএএ তিনটি প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে সেইসব দেশ থেকে পালিয়ে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার আইন।

- দিদি মিথ্যা বলছেন
এদিন বনগাঁয় অমিত শাহ বলেন, দিদি মিথ্যা বলছেন। সিএএ-র কারণে কেউ কোনও সমস্যায় পড়বেন না। সবাই নাগরিকত্ব পাবেন। এদিন প্রধানমন্ত্রীর গ্যারান্টি বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দিদি শুধুমাত্র ভোট ব্যাঙ্কের রাজনীতি করছেন। তিনি অনুপ্রবেশকারীদের অবৈধভাবে নাগরিক হওয়ার ব্যবস্থা করে দেন।
#WATCH | West Bengal: Addressing a public meeting in Bangaon, Union Home Minister Amit Shah says, says, "4 phases of polling have been completed. Elections for 380 seats have been completed. Elections for 18 seats in Bengal have been completed. Today I tell you that out of 380,… pic.twitter.com/kTiao6NufC
— ANI (@ANI) May 14, 2024
- সিএএ বড় নির্বাচনী ইস্যু
মতুয়া অধ্যুষিত বনগাঁ কেন্দ্রে সিএএ বড় নির্বাচনী ইস্যু হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকারকে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এর আগেই সীমান্তবর্তী যেসব জায়গায় অমিত শাহ সভা করেছেন, সেইসব জায়গায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-র বিরোধিতা করছেন। তিনিই উদ্বাস্তুদের নাগরিকত্ব পেতে দিচ্ছেন না।
- ইতিমধ্যেই নিরঙ্কুশ গরিষ্ঠ বিজেপি
বনগাঁয় অমিত শাহ বলেন, ইতিমধ্যেই চার দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। ৫৪৩ টির মধ্যে নির্বাচন হয়েছে ৩৮০টিতে। তার মধ্যে রয়েছে বাংলার ১৮ টি আসন। এই তিনশো আশিটির মধ্যে প্রধানমন্ত্রী মোদী ইতিমথধ্যেই ২৭০ টিতে জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা অর্জন করেছেন বলে দাবি করেছেন অমিত শাহ। তিনি বলেছেন, সামনের লড়াই টহল ৪০০ পেরিয়ে যাওয়ার।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications