সিএএ কেউ আটকাতে পারবে না, বনগাঁর সভা থেকে দাবি অমিত শাহের
শান্তনু ঠাকুরের সমর্থনে বনগাঁয় সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগরিকত্ব আইন নিয়ে কড়া মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিশ্বের এমন কোনও শক্তি নেই, সিএএকে আটকাতে পারবে। বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক অমিত শাহ।
বনগাঁয় একটা বড় অংশের মতুয়া ভোটার রয়েছে। মতুয়াদের নাগরিকত্ব সম্পর্কে দীর্ঘ টানাপোড়েন চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএর বিরোধিতা করছেন। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বাধা তিনি। মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে। এমনই কথা দাবি করছেন অমিত শাহ।

অমিত শাহ এদিন বলেন, " মমতা দিদি আপনার সময় সমাপ্ত হয়ে এসেছে। মতুয়ারা নাগরিকত্ব পাবেই। কেউ আটকাতে পারবে না।" বেনারস থেকে এদিন অমিত শাহের আসতে দেরি হয়। তাই তিনি দুঃখ প্রকাশ করেছেন। শান্তনু ঠাকুরকে আবারও বনগাঁয় জেতানোর জন্য অমিত শাহ আহ্বান জানালেন।
মঙ্গলবারের সভায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোর সওয়াল করলেন অমিত শাহ। রাজ্যের দুর্নীতি ইস্যুতে আক্রমণাত্মক বক্তব্য রাখলেন তিনি। কয়লা পাচার, গরু পাচার প্রভৃতি বিষয়ে অনুব্রত মন্ডলকে নিশানা করেছেন তিনি। বাংলায় সিন্ডিকেট রাজ চলছে। ভাইপোর গুন্ডামি রাজ চলছে। অভিযোগ করেন অমিত শাহ। এই সব কিছু নরেন্দ্র মোদী পারবেন। বিজেপি পারবে। দাবি অমিত শাহের।
অনুব্রত মন্ডলের সম্পর্কেও মন্তব্য করেছেন তিনি। এদিন অমিত শাহ বলেন, মমতা দিদি এই তো শুরু। নিয়োগ দুর্নীতি, গোরু পাচার, কয়লা পাচার দুর্নীতিতে কাউকে ছাড়া হবে না৷ সবাইকে জেলে যাওয়ার জন্য তৈরি হতে হবে।"
পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে ৫০ কোটি টাকা পাওয়া গিয়েছে। সেই প্রসঙ্গ তুলেছেন অমিত শাহ। তিনি বলেন, " আমি মমতা দিদিকে বলছি, এই ৫০ কোটি টাকা কার? ওই মন্ত্রীকে জেলে ঢোকানো উচিত নয় কি? "
মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম মেশিনে কারচুপির অভিযোগ করছেন। সেই প্রসঙ্গে অমিত শাহ বলেন, " মমতা দিদি এখন ইভিএম গড়বড়ের অভিযোগ করছেন। মমতা দিদি আপনি যখন জিতেছিলেন, তখন এই ইভিএমই ছিল।"












Click it and Unblock the Notifications