নিমতাকাণ্ডে বিজেপি কর্মীর মায়ের মৃত্যু, ভোটের আগে নতুন করে উত্তেজনা উত্তর ২৪ পরগনায়
নিমতাকাণ্ডে বিজেপি কর্মীর মায়ের মৃত্যু, ভোটের আগে নতুন করে উত্তেজনা উত্তর ২৪ পরগনায়
অবশেষে মারা গেলেন নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর মা, গত ২৬ শে ফেব্রুয়ারি রাতে উত্তর ২৪ পরগনার বিরাটির নিমতা বাসিন্দা গোপাল মজুমদার ও তার ৭০ বছর বয়সী বৃদ্ধা মা শুভ্রা মজুমদারকে মারধর করেছিল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা।

এই ঘটনার পর আহত গোপালের মা শুভ্রা মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়। মাসখানেক হাসপাতালে থাকার পর বাড়িতেই তার চিকিৎসা চলছিল। চিকিৎসারত অবস্থায় আজ সকালে শুভ্রা মজুমদারের মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে মৃতের পরিবার। খবর পেয়ে আজ সকালে গোপালের বাড়িতে পৌঁছে যান উত্তর দমদমের বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার। তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান। এবং এই মৃত্যু বিচার দাবি করেন। জানা গেছে বিজেপির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে আজ উত্তর দমদমে মিছিল বের করা হবে।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে টুই করেছেন কৈলাশ বিজয়বর্গীয়। ২৭ দিন বৃদ্ধা হাসপাতালে ভর্তি ছিলেন। বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন তৃণমূলের নৃশংসতা স্পষ্ট হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী এই নিয়ে একটি শব্দও কেন খরচ করলেন না এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।












Click it and Unblock the Notifications