Sandeshkhali Incident: শাড়ি-চাদরে মুড়ে গ্রামে ঢুকে আটক মীনাক্ষী, পার্থ বললেন, উনি তো টোটোয় ঘুরছেন
Sandeshkhali Incident: সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের ফাঁসির দাবিতে ফুঁসছে সন্দেশখালি! আর এই দাবিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বেড়মজুর সহ একাধিক এলাকায়। লাঠি-বাঁশ হাতে বিক্ষোভের একেবারে সামনে মহিলারা। ১৪৪ ধারা জারি করেও কাজ হচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে একেবারে হিমশিম অবস্থা পুলিশ-প্রশাসনের।
ড্যামেজ কন্ট্রোলে আজ শনিবার সন্দেশখালি (Sandeshkhali Incident) গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। আর এরই মাঝে একেবারে সবার চোখে ধুলো দিয়ে সন্দেশখালি পৌঁছে গিয়েছেন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) । শাড়ির ওপরে থাকা সাদা ওড়নায় মুখ ঢেকে এলাকায় পৌঁছে যান তিনি।

ফলে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা বুঝতেই পারেননি তাঁর আভাস। আর যখন বুঝতে পারল তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। যদিও সঙ্গে সঙ্গে তাঁকে পুলিশের তরফে আটক করা হয় বলে জানা গিয়েছে। তা নিয়ে রীতিমত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়।
সর্বশেষ খবর অনুযায়ী, সন্দেশখালি (Sandeshkhali Incident) থেকে বার করে বসিরহাটের এসপি অফিসের দিকে বামনেত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তবে মিনাক্ষী জানান, পুলিশ এলাকায় ইচ্ছাকৃত ভাবে সন্ত্রাস বজায় রাখতে চাইছে। মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে, দিনের পর দিন লুট চালানো হয়েছে। এমনকি গ্রামের মহিলাদের গায়ে হাত পর্যন্ত দেওয়া হয়েছে। এর জবাব পুলিশকে দিতে হবে বলেই মন্তব্য ডিওয়াইএফআই নেত্রীর। অন্যদিকে সন্দেশখালিতে দুই মন্ত্রী কীভাবে ঘুরছে তা নিয়েও প্রশ্ন তুলছেন।
অন্যদিকে পুলিশের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন মীনাক্ষী । বলেন, পুলিশ অন্যায় করছে। এই বিষয়ে মহিলা কমিশনে যাওয়ার কথাও জানিয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক। তবে মিনাক্ষীকে কোনও ভাবে আটকানো হয়নি বলেই দাবি পার্থ ভৌমিকের। বলেন, আমি মিনাক্ষীকে দেখেছি। টোটো নিয়ে ঘুরছেন। কেউ আটকায়নি। এমনকি ৫০ জন মহিলাও তাঁর সঙ্গে আছে বলে জানান রাজ্যের মন্ত্রী।
তবে এদিন গ্রামের মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় সুজিত বসু-পার্থ ভৌমিকদের। পরিস্থিতি সামাল দিতে সেচমন্ত্রীর আশ্বাস, ২০ দিনের মধ্যে মানুষের দাবি মেনে কাজ হবে। আগের মতো পরিস্থিতি ফিরিয়ে দেওয়া হবে।
বলে রাখা প্রয়োজন, একমাসেরও বেশি সময় কেটে গিয়েছে। এখনও খোঁজ মিলছে না শেখ শাহজাহানের। এই অবস্থায় এলাকার সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়ছে। আর এই ক্ষোভ ঠেকাতে কবে গ্রেফতার হবেন তৃণমূলের বাদশা। সেই বিষয়ে স্পিকটি নট তৃণমূল নেতৃত্ব থেকে পুলিশ প্রশাসন সবাই।












Click it and Unblock the Notifications