পা রাখার আগে সন্দেশখালিতে বড় ঝড়! খেলা ঘোরাল তৃণমূল, শাহজাহানের ডেরায় কী বার্তা মমতার? নজর সবার
Mamata at Sandeshkhali: একেবারে নজিরবিহীন নিরাপত্তায় সন্দেশখালি! প্রতিবাদ-আন্দোলনে দফায় দফায় বছরের শুরুর দিকে উত্তাল হয় দ্বীপাঞ্চল। প্রশ্ন উঠেছিল, কেন সেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছেন না। বছর শেষে সেই সন্দেশখালিতেই পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সফর ঘিরেই একেবারে সরগরম একেবারে রাজ্য-রাজনীতি। শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।
এর মধ্যেও আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল যোগ দিলেন তৃণমূলে। যা নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর সফরের আগে বড় স্বস্তি তৃণমূলের কাছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সফর (Mamata at Sandeshkhali) চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নজিরবিহীন নিরাপত্তা রাখা হচ্ছে।

দ্বীপাঞ্চল এবং আশপাশের এলাকা সম্পূর্ণ ভাবে নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে। থাকছে বাড়তি পুলিশ কর্মী, এমনকি নজরদারি চলবে সিসিটিভির মাধ্যমেও। জানা যাচ্ছে, আজ, সোমবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশনের মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। দুপুর একটার সময় সেখানে কপ্টারে সেখানে পৌঁছবেন। প্রথমে বৈঠক এরপরেই এই পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সরকারি একাধিক পরিষেবা সন্দেশখালির মানুষের হাতে তুলে দেওয়া হবে।
বসিরহাটে পুলিশ-জেলার সুপার হোসেন মেহেদি রহমান জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য সাধারণ পুলিশকর্মী এবং একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৭০০ জন নিরাপত্তার দায়িত্ব থাকবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। পাশাপাশি কোড়া নজরদারি চালাতে প্রায় ৭০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। একই সঙ্গে ধামাখালি, তুষখালি, সন্দেশখালি, ভোলাখালি, খুলনা-সহ প্রতিটি জেটিঘাটে বাড়তি নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন রয়েছে বহু পুলিশ কর্মী।
অন্যদিকে জেলাশাসক শরদকুমার দ্বিবেদী এই প্রসঙ্গে জানিয়েছেন, 'মুখ্যমন্ত্রী পরিষেবা প্রদান করা ছাড়াও, সন্দেশখালি-সহ বসিরহাট মহকুমায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন।'' তা যাতে সুষ্ঠ ভাবে হয় সেজন্য বাড়তি নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে সভাস্থলে আসতে শুরু করেছেন রাজ্যের একাধিক মন্ত্রী এবং শাসকদলের নেতা-করমীরা। আসছেন কর্মীরাও।
তবে মুখ্যমন্ত্রীর সভার আগেই কার্যত মাস্টারস্ট্রোক দিয়েছে তৃণমূল। একাধিকদাবিতে যখন উত্তাল হয় সন্দেশখালি সেই সময় সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল ছিলেন আন্দোলনের অন্যতম মুখ। সামনে দাঁড়িয়ে দুদন্ত প্রতাপ নেতা শেখ শাহাজাহানের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। সেই সুজয় মুখ্যমন্ত্রীর সভার আগেই যোগ দিলেন তৃণমূলে। যা খুবই তাৎপর্য পূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications