Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata Sandeshkhali: সেতু থেকে স্বাস্থ্য, সন্দেশখালিকে ঢালাও প্রকল্প দিয়ে মমতা বললেন, "যা হয়েছে, ভুলে গেছি"

Mamata at Sandeshkhali: বছরশেষে সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিতে ১২৩ কোটি টাকা খরচ করে ৬৬টি নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর। রাস্তা, বাঁধ, স্বাস্থ্যকেন্দ্র, ব্রিজ-সহ একাধিক পরিষেবার ঘোষণা। সন্দেশখালির মা-বোনেদের উদ্দেশ্যেও ইঙ্গিতপূর্ণ বার্তা মমতার। একাধিক ইস্যুতে একযোগে বিঁধলেন সিপিএম ও বিজেপিকে।

কাছাকাছি পরিষেবা দিতে আগামিদিনে সন্দেশখালিতে নতুন মহকুমা হবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর। আবাসের টাকা নিয়ে সন্দেশখালি থেকে কেন্দ্রকে নিশানা মমতার। তিনি আরও বলেন, "জিএসটির টাকা থেকে বাংলার বাড়ি প্রকল্পের খরচ করি। ৪৫০০ কোটি খরচ করে বাংলায় জল প্রকল্প হয়েছে। মা-বোনেরা যতদিন বাঁচবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।"

mamata

সন্দেশখালিতে গ্রামীণ হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। ২৬ জানুয়ারির পর নতুন করে সন্দেশখালি-সহ দুর্গম এলাকাগুলিতে ফের দুয়ারে সরকার শিবির করতে মুখ্যসচিবকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দুয়ারে সরকার চলবে। দুয়ারে সরকারের মাধ্যমেই জাতিগত শংসাপত্রের সমস্যা মেটানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

সভায় সামিল জনতার মধ্য থেকেই সন্দেশখালিতে ব্রিজ নির্মাণের আবেদন জানানো হয় মুখ্যমন্ত্রীকে। যদিও মমতা বলেন, "একটি ব্রিজের কথা বলে গেলাম। আগে দুটি ব্রিজ করে দিয়েছি। টাকার সংকুলান হলে ফের ব্রিজ বানানো হবে।" তবে যাতায়াতের সুবিধের জন্য জেটিঘাটের উন্নয়ন করা হচ্ছে। লঞ্চ ও স্পিডবোটের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সন্দেশখালিতে শাহজাহান কাণ্ডের প্রায় ১ বছর পর সেখানে পা রেখে ইঙ্গিতপূর্ণ বার্তা মমতার। বললেন, "দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মেয়েরা, কেউ ডাকলে চলে যাবেন না। আমি জানি টাকার অঙ্কের খেলা হয়েছে। সব ভাঁওতা। যা হয়েছে, ভুলে গেছি। মনে রাখতে চাই না। দাঙ্গা নয়, শান্তি চাই।"

মমতা আরও বলেন, "অনেক বন্দুক আমাকে তাক করা হয়েছে। সিপিএম মেরে দিতে চেয়েছিল। বিজেপির চক্রান্ত আপনারা জানেন। বিজেপির অনেক টাকা আছে। বিজেপির টাকায় হাত দেবেন না। যে বামেরা খুন করেছে, তারা বড় বড় কথা বলতে শুরু করেছে। বামেরা নরকঙ্কালের দল, মানুষকে খুন করার দল। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁয় কিছু ঘটলে এক সেকেন্ডের মধ্যে কানে আসবে। আমি রাত পাহারাদারের কাজ করি।"

এদিন ওবিসি মামলা নিয়েও মুখ খোলেন মমতা। বলেন, "ওবিসিদের একটু সমস্যা হয়েছে। মামলা করে আটকে দেওয়া হয়েছে। সুপ্রিকোর্টে মামলা চলছে। প্রায় ৭-৮ লক্ষ নিয়োগ আটকে রয়েছে এর জন্য। আমরাও ৭-৮ জন আইনজীবী দিয়েছি।" সন্দেশখালির মঞ্চ থেকেই কলকাতার স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার রাখার ঘোষণা করেন মমতা। মা বোনেদের সম্মান জানাতেই এই উদ্যোগ বলে জানান তিনি।

সন্দেশখালির কোন সন্দেশ জনপ্রিয় তা জানতে চান মমতা। বলেন, "সন্দেশখালিতে মিষ্টির ক্লাস্টার করা হবে। কথা কম বলি, আজেবাজে ভাষণ দিই না। কটু কথা বলা, কুৎসা রটনা, মিথ্যে বলা ছোট থেকেই শিখিনি। সরকারি কোনও প্রকল্পের টাকা কাউকে দেবেন না।"

প্রসঙ্গত, লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে জয়ের পর সন্দেশখালি যাওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো সোমবার দুপুরে সন্দেশখালির মিশন মাঠে সরকারি সভায় উপস্থিত হন মমতা। ২০২৪ জুড়ে খবরের শিরোনামে বারবার উঠে এসেছে সন্দেশখালি। জমি দখল, অস্ত্র মজুত, নারীদের উপর অত্যাচার-সহ বিস্তর অভিযোগ উঠে এসেছিল সন্দেশখালি থেকে।

সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠেছিল। লোকসভা ভোটের আগে সন্দেশখালি ইস্যুতে কোণঠাসা হয়ে পড়েছিল শাসকদল। যদিও লোকসভা ভোটে বিজেপিকে হারিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয় তৃণমূল। শাহজাহান কাণ্ডের প্রায় ১ বছর পর সন্দেশখালিতে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+