'কত লাখ ভোটে হারে সেটাই দেখুন', নৈহাটিতে বড় মায়ের আশীর্বাদ নিয়ে পার্থকে চ্যালেঞ্জ অর্জুনের

দোল উপলক্ষ্যে প্রচারের ময়দানে নেমে পড়েছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। সকাল সকাল নৈহাটিতে বড়মায়ের মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তারপরেই তিনি হনুমান মন্দিরে পুজো দেন। কর্মী সমর্থকদের সঙ্গে দোল খেলেন তিনি। তারই মাঝে প্রতিপক্ষ পার্থ ভৌমিককে চরম বার্তা দিয়েছেন অর্জুন।

তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অর্জুন সিং। প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, শাসক দল তাঁকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করার কয়েক দিনের মধ্যেই তিনি যোগ দেন বিজেপি। বিজেপিতে যোগ দিয়েই ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন।

Loksabha Vote 2024

শেষ পর্যন্ত পার্থর বিপরীতে তাকেই বিজেপি প্রার্থী ঘোষণা করে ব্যারাকপুর কেন্দ্রে। তারপরেই হইহই শুরু হয়ে যায় অর্জুন শিবিরে। গতকাল রাত থেকেই উৎসবে মেতেছিলেন তাঁরা। দোলের দিন সকালে নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দেন অর্জুন সিং। তার পরে তিনি হনুমান মন্দিরে পুজো দেন। তারপরেই দলীয় কর্মীদের সঙ্গে হোলি খেলায় মাতেন বিজেপি প্রার্থী।

এবারও বিজেপি তাঁকে টিকিট দিয়েছে কাজেই তিনি নিরাশ করবেন না বলে জানিয়েছেন। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিককে রীতিমতো লক্ষাধিক ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অর্জুন সিং। তিনি বলেছেন পার্থ ভৌমিককে ব্যারাকপুরে হারবেন। এবং সেটা করে দেখাবেন তিনি। সকলে দেখতে পাবেন কীভাবে পার্থ ভৌমিক হারছেন।

অভিষেক ঘনিষ্ঠ নেতা পার্থ ভৌমিককে ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী করে কার্যত চমক দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি কাণ্ডের পর আরও বেশি করে তৃণমূলে সক্রিয় হতে দেখা গিয়েছিল পার্থ ভৌমিককে। একাধিকবার পার্থ ভৌমিক গিয়েছিলেন সন্দেশখালি। সেখানে ড্যামেজ কন্ট্রোলে পাঠানো হয়েছিল তাঁকে। সেখানে কীর্তনের আসরেও অংশ নিয়েছিলেন পার্থ ভৌমিক।

তারপরেই পার্থকে ব্যারাকপুর কেন্দ্রের পার্থী করে রীতিমতো চমক দেওয়া হয়েছিল। এদিকে দোলের দিন পার্থকেও দেখা গিয়েছে প্রচারের ময়দানে। পার্থ চট্টোপাধ্যায় খোল নিয়ে রাস্তায় নেমে কীর্তন করতে করতে মানুষের সঙ্গে মিশে দোল খেলেছেন। তিনি অবশ্য অর্জুন সিংয়ের হুঁশিয়ারিতে আমল দিতে রাজি হননি। তিনি পাল্টা নিশানা করেছেন অর্জুনকে। বিজেপি পার্থী বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। কাজেই অর্জুন আর ব্যারাকপুর কেন্দ্রে জিততে পারবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+