Kali Puja 2023: নৈহাটিতে বড়মার সামনে আসনে বসলেন অভিষেক, করজোড়ে প্রার্থনা

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নৈহাটির বড় মা দর্শন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার বেলা চারটের কিছু সময় আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন নৈহাটি। বড়মার কালী প্রতিমা দর্শন করলেন তিনি। এরপর মন্দিরে গিয়েছিলেন। সেখানে অঞ্জলি দেন অভিষেক। এরপর বেরিয়ে যান তিনি।

এবারে নৈহাটি বড়মার কালীপুজো ১০০ বছরে পড়ল। কথিত আছে, বড়মা কাউকে ফেরান না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রথম বড়মা দর্শন করলেন। এদিন কালো পাঞ্জাবি ও সাদা পাজামা পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নৈহাটি গিয়েছিলেন। তাকে ঘিরে ছিল নিরাপত্তার কড়াকড়ি। তবে সাধারণ মানুষের প্রতিমা দর্শনে কোনও বাধাবিঘ্ন হয়নি।

Abhishek Banerjee

রাজ্যে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বিধায়ক তাপস রায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এদিন উপস্থিত ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি ইচ্ছাপ্রকাশ করেছিলেন বড়মা দর্শন করবেন। এর আগে বড় মায়ের মন্দিরে বড়মার কষ্টিপাথরের মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে চেয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত সেই ইচ্ছাপূরণ হয়নি।

কালীপুজোয় নৈহাটির বড় মায়ের মূর্তিপুজোর সময় তিনি ফের ইচ্ছাপ্রকাশ করেন। ঠিক হয়েছিল, আজ বুধবার বিকেল চারটে নাগাদ তিনি বড়মা দর্শনে যাবেন। নির্দিষ্ট সময়েই তিনি পৌঁছে যান পুজো মণ্ডপে বড় মায়ের সামনে। দলের অন্যান্য নেতৃত্ব ছিলেন তার সঙ্গে।

পুজো মণ্ডপে কালীমূর্তির সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেন। পুরোহিত মন্ত্রপাঠ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়মাকে ফুল দেন। এরপর তিনি পৌঁছে যান অদূরে বড়মার মন্দিরে। সেখানে তার জন্য আগে থেকেই আসনের ব্যবস্থা ছিল। নির্দিষ্ট আসনে তিনি বসেন।

কষ্টিপাথরের মূর্তির সামনে বসে তিনি অঞ্জলি দেন। মোমবাতি দিয়ে আরতিও করতে দেখা যায় তাকে। এরপর তিনি বেরিয়ে যান মন্দির থেকে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সাংবাদিকদের মুখোমুখি হননি। প্রতিমা দর্শনের পরে তিনি বেরিয়ে গিয়েছেন নির্দিষ্ট পথে।

বড়মার আশীর্বাদ নিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ওয়াকিবহাল মহলের মত, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে বড়মা অত্যন্ত আবেগের জায়গায় আছেন। লক্ষ লক্ষ মানুষ বড়মার কাছে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ব্যক্তি হিসেবে সেখানে পৌঁছলেন। মানুষের কাছে যোগাযোগ কিছুটা হলেও নিবিড় হবে। এমনই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+