টিউশন থেকে ফেরার পথে ছাত্রীকে ধর্ষণ করে খুন! রণক্ষেত্র জয়নগর! ঝাঁটা হাতে পুলিশকে তাড়া মহিলাদের
Jaynagar Rape-Murder Case: আরজি কর হাসপাতালের (RG kar Hospital Doctor Death) অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার রেশ কাটেনি! এর মধ্যেই চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। কুলতলি থানার কৃপাখালী হালদার পাড়ার মোড় এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র গোটা এলাকা। ঘটনার পরেই জয়নগর মহিষমারি ফাঁড়ি ভাঙচুর করা হয়েছে।
শুধু তাই নয়, একেবারে ঝাঁটা হাতে পুলিশের দিকে ধেয়ে যান গ্রামের মানুষ। ভাঙচুর করা হয়েছে অভিযুক্তের বাড়ি। একেবারে রণক্ষেত্র পরিস্থিতি এলাকা। জানা যাচ্ছে, শুক্রবার দুপুরে টিউশন পড়তে যায় চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী। এরপর বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে গেলেও বাড়ি ফেরেনি সে (Jaynagar Rape-Murder Case) ।

এমনকি গভীর রাত পর্যন্ত পরিবারের লোকজন খোঁজাখুঁজির পরেও ওই ছাত্রীর খোঁজ মেলেনি (Jaynagar Rape-Murder Case)। এরপরেই স্থানীয় জয়নগর মহিষমারি ফাঁড়িতে এই বিষয়ে জানানো হয়। কিন্তু অভিযোগ, পুরো বিষয়টি জানানো হলেও পুলিশ প্রথমে কোনও অভিযোগও নেয়নি। এমনকি অভিযোগকে গুরুত্বও দেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় মানুষদের।
এরপরেই গভীর রাতে জয়নগর থানা এলাকার কৃপাখালি এলাকায় একটি জলাজমি থেকে অউ ছাত্রীর নিথর দেহ উদ্ধার হয়। তাৎপর্যপূর্ণ ভাবে ১০ বছরের ওই কিশোরীর দেহে একাধিক আঘাতে চিহ্ন দেখতে পান এলাকার মানুষজন। তাঁদের দাবি, ধর্ষণ করে খুন করে নাবালিকাকে জলাভূমিতে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। এরপরেই একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশকে ঘিরে প্রবল বিক্ষোভ শুরু হয় গ্রামের মানুষের। এমনকি লাঠি হাটে রাস্তায় নামেন মহিলারাও।
জানা যাচ্ছে, ঘটনায় মুস্তাকিন সর্দার বলে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এরপরেই উত্তেজিত জনতা মুস্তাকিনের বাড়ি ভাঙচুর করে। গোটা এলাকা স্থানীয় মানুষজন বাঁশ দিয়ে ঘিরে অবরোধ শুরুন করেছেন। তাঁদের অভিযোগ, পুলিশ অভিযোগ প্রথমে নেয়নি। ঠিক সময় তা নিলে এত বড় ঘটনা ঘটত না।
অন্যদিকে ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। জেরা করা হচ্ছে অভিযুক্তকে।
আরজি করের ঘটনার ৫০ দিন কেটে গিয়েছে। এখনও বিচার অধরা। পথে নেমে চলছে বিক্ষোভ-আন্দোলন। এরমধ্যেই ফের একবার ধর্ষণ করে খুনের ঘটনা। যা নিয়ে ফের একবার প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা (Jaynagar Rape-Murder Case)।












Click it and Unblock the Notifications