Sandeshkhali Incident: সন্দেশখালির ঘটনায় উচ্চপর্যায়ের অনুসন্ধান কমিটি নাড্ডার, দলে একাধিক কেন্দ্রীয়মন্ত্রী
Sandeshkhali Incident: সন্দেশখালির ঘটনায় (Sandeshkhali Violence) অনুসন্ধান কমিটি গঠন করল বিজেপি। কেন্দ্রীয়মন্ত্রী অন্নপুর্না দেবী, প্রতিমা ভৌমিকদের নেতৃত্বে উচ্চপর্যায়ের এই কমিটি গঠন করা হয়েছে। খুব শীঘ্রই এই কমিটি সন্দেশখালি যাবে বলে জানা গিয়েছে।
সেখানে মানুষের সঙ্গে কথা বলে, পরিস্থিতি খতিয়ে দেখে বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে (JP Nadda) রিপোর্ট দেবে বলে জানা গিয়েছে। তবে কবে এই টিম বাংলায় আসবে তা এখনও জানা যায়নি। সন্দেশখালির ঘটনায় (Sandeshkhali Incident) উত্তাল বাংলা।

মহিলাদের ধর্ষণের মতো অভিযোগ সামনে আসছে। যদিও এই বিষয়ে কোনও অভিযোগ পাওয়া যায়নি বলেই দাবি রাজ্য পুলিশের। যদিও এই ঘটনা অন্তত বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। তাঁর দাবি, বাংলায় মহিলাদের কোনও সম্মান নেই।
শ্লীলতাহানি-ধর্ষণের মতো নক্ক্যারজনক ঘটনা ঘটে চলেছে। আইন-শৃঙ্খলা একেবারে মুখ থুবড়ে বলে মন্তব্য জেপি নাড্ডার। সবকিছু জেনে শুনেও পুলিশ প্রশাসন চুপ করে বসে রয়েছে বলেও দাবি তাঁর।
জানা গিয়েছে, নাড্ডার অনুসন্ধান টিমে কেন্দ্রীয়মন্ত্রী অন্নপুর্না দেবী, প্রতিমা ভৌমিক ছাড়াও রয়েছেন বিজেপি সাংসদ সুনিতা দুগ্গাল, কবিতা পতিদার, সঙ্গীতা যাদব এবং ব্রিজলালের মতো একাধিক নেতৃত্ব। সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখে এই টিম জেপি নাড্ডাকে রিপোর্ট দেবে এবং এরপরেই যাবতীয় ব্যবস্থা বলে জানা গিয়েছে।
পাশাপাশি এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থার খোঁজও নেন নাড্ডা। ফোন করে বিজেপি সাংসদের খোঁজ নেন তিনি। অন্যদিকে আজ ফের সন্দেশখালি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা।
বুধবার সন্দেশখালি যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন সুকান্ত মজুমদার। গাড়ির উপর থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান তিনি। শরীরের একাধিক জায়গায় চোট এবং বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতা।
এই অবস্থায় আজ বৃহস্পতিবার ফের সন্দেশখালি যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা। যদিও তাঁদের ঠেকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সন্দেশখালি ঢোকার আগেই বাঁশের ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে গোটা রাস্তা।
এছাড়াও র্যাফ এবং কাঁদানে গ্যাস তৈরি রাখা হয়েছে পুলিশের তরফে। সন্দেশখালিতে বুধবার রাত থেকে নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কনটেইনমেন্ট জোন বানিয়ে তা ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই অবস্থায় বিরোধী দলনেতা সন্দেশখালি পৌঁছতে পারেন সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications