সাম্প্রদায়িক সম্প্রীতির নজির, হারিয়ে যাওয়া মুসলিম ভাইকে ঘরে ফেরালেন হিন্দু ভাইরা
সাম্প্রদায়িক সম্প্রীতির নজির, হারিয়ে যাওয়া মুসলিম ভাইকে ঘরে ফেরালেন হিন্দু ভাইরা
সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। ভিন রাজ্যের হারিয়ে যাওয়া মুসলিম ভাইকে হ্যাম রেডিওর মাধ্যমে ঘরে ফিরিয়ে দিল হিন্দু ভাইরা। খুশির হওয়া এলাকায়।

জানা গিয়েছে, রাজ্যে করোনা পরিস্থিতি শুরুর দিকে চলতি বছরের গত মার্চ মাসে বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের কেওড়া খালি গ্রামে ঘোরাফেরা করছিল বছর ৩৫ এর যুবক মোঃ জলিল। এরপর এই যুবকের শেষ ঠিকানা হয় হিঙ্গলগঞ্জ বাজার এলাকায়। কেওড়া খালি গ্রাম থেকে ফোন আসে বিশিষ্ট সমাজসেবী সুশান্ত ঘোষের কাছে। হারিয়ে যাওয়া যুবককে হিঙ্গলগঞ্জে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়।
হ্যাম রেডিওর মাধ্যমে যোগাযোগ করে গত তিনদিন আগে বাড়ির ঠিকানা জানতে পারে ওই নিখোঁজ যুবকের পরিবার। বাড়ি কেরালা কল্লাম জেলার এক গ্রামে। গত ১০ মাস আগে নিখোঁজ হয়ে যায়। তার পরিবারের তরফ থেকে স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ করলেও, খুঁজে পাওয়া যায় না। এমনকি আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করা হয় সেখানে যায় না।
এদিকে পুরো বিষয়টা জানা জানি হওয়ার পরে যুবকের ছবি একদিকে সোশ্যাল মিডিয়া অন্যদিকে কেরালার হারিয়ে যাওয়া যুবককে স্থানীয় থানায় দেয়ার পর পুরো বিষয়টা জানতে পারা যায়। কোন পরিবারের ছেলে তারপর তাকে সুস্থ সেবা করার পর এদিন সুন্দরবনের প্রান্তিক মানুষের অনুদান বাবদ ১২ হাজার টাকা খরচা করে সেই যুবককে হিঙ্গলগঞ্জ বাজার এলাকা থেকে কেরালার তার নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। হারিয়ে যাওয়া মুসলিম ভাইয়ের থাকা খাওয়া ও পরিবহনের খরচা হিন্দু ভাইরা অনুদান টাকা তুলে তাকে ঘরে ফিরিয়ে দিল।
এই সম্পৃতির অনন্য নজির মানুষের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছে বিশিষ্টজনেরা। সুন্দর মনের মানুষদের জীবন সংগ্রামের লড়াই, যারা দীর্ঘ সময় একদিকে নদীবাঁধ অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় মধ্য দিয়ে জীবনের সংগ্রামের লড়াইয়ের মধ্যে বেড়ে ওঠা। যেসব মানুষগুলো আজ তারা অনন্য নজির সৃষ্টি করলেন।












Click it and Unblock the Notifications