Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বালু কি এখন তৃণমূলের চোখের বালি? হাবড়ার সভা থেকে বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা থেকে দীর্ঘদিনের সহকর্মী তথা জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে একটি কথাও বললেন না মুখ্যমন্ত্রী। এই বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

গত অক্টোবরের শেষের দিকে যখন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা সেই সময়কার বনমন্ত্রীর সল্টলেকের বাড়িতে ইডি হানা দিয়েছিল, সেই সময় নবান্নে করা সাংবাদিক সম্মেলন থেকে তীব্র সমালোচনায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, বালুর সুগার রয়েছে। ওর যদি কিছু হয়ে যায়, তাহলে তিনি ইডি আর বিজেপির বিরুদ্ধে এফআইআর করবেন।

তারপরে জেলবন্দি করা হয় জ্যোতিপ্রিয় মল্লিক, তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের বলে পরিচিত বালুকে। সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন বালু কী করেছে? তিনি বিশ্বাস করেন না বালু চোর। সেই সময় মন্ত্রীর পদে থাকলেও পরে মন্ত্রিত্ব গিয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি রাজভবন থেকে জানানো হয়, প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে রাজ্যপাল জ্যোতিপ্রিয় মল্লিকের অধীনে থাকা বন দফতরের দায়িত্ব দিয়েছেন। এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকে শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব দেওয়া হয় সেচমন্ত্রী পার্থ ভৌমিককে।

এহেন জ্যোতিপ্রিয় মল্লিকের নির্বাচনী কেন্দ্রে গিয়ে তাঁর সম্পর্কে কিছুই বলতে শোনা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন তাঁর বক্তৃতার অধিকাংশ জুড়ে ছিল নাগরিকত্ব সংশোধনী আইন। যা সোমবার থেকে সারা দেশে লাগু হয়েছে। তিনি এদিন জানিয়েছেন, বাংলায় কারও নাগরিকত্বের অধিকার কাড়তে দেবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেবেন না।

মুখ্যমন্ত্রীকে এদিন বলতে শোনা গিয়েছে, তৃণমূলের সবই চোর নয়. দু-একজন সিপিএম থেকে আসা কেউ কিছু করতে পারে। তাদের জন্য আদালতে মামলা চলেছে বলেও জানান তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বড় চোর বলে আক্রমণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব দিলেও রেশন দুর্নীতিতে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে কোনও কথা বলেননি তিনি।

নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের ছয় দিনের মধ্যে তাঁকে মন্ত্রিসভা থেকে সরানো হয়েছিল। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে তা করা হয়নি। এমন কি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেছিলেন, এজেন্সি কাউকে চোর বলা মানে তিনি চোর নন। তবে ভবিষ্যতে জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তেমন কথা তিনি বলেননি। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এদিনের অবস্থান যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+