সাগর দত্ত হাসপাতালে প্রদেশ কংগ্রেস সভাপতিকে 'গো ব্যাক' স্লোগান!
সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের বিক্ষোভের পারদ ক্রমেই বাড়ছে৷ জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে বসেছেন। নার্সরাও তাঁদের সঙ্গে সামিল হচ্ছেন। সেই পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়ালো। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে 'গো ব্যাক' স্লোগান শুনতে হল৷
রবিবার দুপুরে সাগর দত্ত হাসপাতালে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মঞ্চের কাছাকাছি পৌঁছতেই তিনি থমকে গেলেন। আন্দোলনকারীরা কোনও রাজনৈতিক নেতাকে সেখানে চাইছেন না। তেমন কথা শোনা যায়। তাকে উদ্দেশ্য করে 'গো ব্যাক' স্লোগানও দেওয়া হয়।

কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে বেরিয়ে যান প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁকে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়েছে। এই কথা মানতে চাননি তিনি। কোনও রাজনৈতিক পতাকা নিয়ে আসা যাবে না। সেই দাবি আন্দোলনকারীদের। তিনি জুনিয়র চিকিৎসকদের সঙ্গেই আছেন। দাবি করলেন এই কংগ্রেস নেতা।
তিনি রাজনৈতিক ব্যক্তি হিসেবে সেখানে যাননি৷ সাধারণ মানুষ হিসেবে সেখানে গিয়েছিলেন। অবস্থান আন্দোলনে তিনি শরিক থাকছেন না। তিনি থাকলে রাজনৈতিক রঙ লাগতে পারে ওই আন্দোলনে। তাই তিনি মঞ্চে যাননি। এই কথাও বললেন শুভঙ্কর সরকার। " যে ডাক্তার ভাই - বোনেরা আন্দোলন করছেন, তাঁদের আমরা সমর্থন জানাতে এসেছি। আমাদের রাজনৈতিক পরিচয় দূরে সরিয়ে রেখে, তাদের প্রতি যে অন্যায় হয়েছে, আর তারা আন্দোলন করছেন, সেজন্যই এখানে এসেছি।" বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতি, তা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে সামনে এসেছে। সেজন্য তাঁদের স্যালুট জানিয়েছেন শুভঙ্কর সরকার। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন আবারও ঝাঁঝ বাড়াচ্ছে। আগামী কাল সোমবার থেকে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা৷ কর্মবিরতি শুরু হবে রাজ্যজুড়ে। মহালয়ার দিন দুপুরে কলকাতায় মিছিলেরও ডাক দেওয়া হয়েছে। পরিস্থিতি কতটা জটিল হতে পারে? তাই নিয়ে জল মাপছে ওয়াকিবহাল মহল।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications