এই প্রথম নিজের ইচ্ছায় সন্দেশখালিতে ভোট দেবেন, দাবি বিজেপি প্রার্থী রেখা পাত্রর
এই বছর প্রথম নিজের ইচ্ছায় ভোট দেবেন। এত দিন কখনও ভোট দিতে পারেননি নিজের পছন্দের প্রার্থীকে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন তিনি। এবার রেখা পাত্র নিজের ইচ্ছাতেই ভোট দেবেন। জানালেন বসিরহাটের বিজেপি প্রার্থী।
এদিন সকালে বসিরহাটের বিজেপি পার্টি অফিস থেকে বেরোন তিনি৷ সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। সন্দেশখালির সাধারণ মা - বোনেদের মুখ এবার রেখা পাত্র৷ তিনি শুধু একা নন৷ এবার সন্দেশখালির মহিলারাও নিজের পছন্দ মতো ভোট দেবেন। দাবি রেখার।

তৃণমূল নেতা শেখ শাহজাহানের এলাকা ছিল সন্দেশখালি। সব কিছু তার কথাতেই চলত। এই কথা উঠে আসছে। এখন সেই শেখ শাহজাহান জেল হাজতে রয়েছেন। এলাকার ভোট এবার সাধারণ মানুষ দিতে পারবে। এমনই মনে করছেন সাধারণ মানুষও।
রেখা পাত্র সন্দেশখালিতে দীর্ঘ সময় প্রচার করেছেন। এবার তিনি বসিরহাট কেন্দ্রে জিতবেন। একশো শতাংশ তিনি আশাবাদী। সন্দেশখালি এলাকাতেই তিনি ভোট দেবেন। এদিকে ভোটের আগের রাত থেকেই সন্দেশখালির বিস্তীর্ণ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
বেরমজুর এলাকায় রাত থেকেই বিজেপির কর্মী - সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠছে। মারধর করা হয়েছে মহিলাদের। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। ভোটের দিন সকালেও উত্তপ্ত সন্দেশখালি। সরবেরিয়া এলাকায় তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে।
তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, অন্য এক তৃণমূল কর্মীকেও ফেলে মারা হয়েছে। এমনই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications