সীমান্তে ইছামতির খাল থেকে উদ্ধার মৃতদেহ

সীমান্তে ইছামতির খাল থেকে উদ্ধার মৃতদেহ

ভারত-বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্তের বিএসএফের ক্যাম্প লাগোয়া ইছামতির খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়।

সীমান্তে ইছামতির খাল থেকে উদ্ধার মৃতদেহ

যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, সেই জায়গায় ওই ব্যক্তি কিভাবে পৌঁছালো তা নিয়েও প্রশ্ন উঠেছে ?
সীমান্ত রক্ষা বাহিনী সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের বসিরহাটের ঘোজাডাঙ্গা ঘোজাডাঙ্গা সীমান্তে শুক্রবার সকাল দশটা নাগাদ ইছামতি খাল থেকে অজ্ঞাতপরিচয় মৃতদেহ ভাসতে দেখা যায়।

প্রথমেই নজরে আসে ১৫৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের। তারপর বসিরহাট থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত মৃতদেহ নাম ও পরিচয় ঠিকানা পাওয়া যায়নি। প্রাথমিক অনুমান আত্মহত্যা না খুন, বাইরে থেকে কেউ খুন করে ইছামতীর খালে ফেলে দিয়েছে, তা তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে সীমান্তের জিরো এরিয়াতে এরকম মৃতদেহ উদ্ধার নিয়ে ধন্দে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+