Lok Sabha Vote 2024: মদ্যপান করে বুথে ঢুকেছেন, সায়রা হালিমের এজেন্ট সূর্য মিশ্রের মেয়েকে চরম হেনস্থা তৃণমূলের
দক্ষিণ কলকাতা কেন্দ্রের একাধিক জায়গায় উত্তেজনা সকাল থেকে। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়রা হালিমের এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ। বালিগঞ্জে বুথের ভেতরে চরম হেনস্থা করা হল সূর্যকান্ত মিশ্রের মেয়ে রোশনারা মিশ্রকে। তিনি সায়রা হালিমের এজেন্ট হিসেবে বুথে বসেছিলেন।
তৃণমূল কংগ্রেস কর্মীরা বুথের ভেতরে ঢুকে রোশনারা মিশ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা অভিযোগ করেছেন রোশনারা মিশ্র মদ্যপান করে এসেছেন। তিনি সুস্থ অবস্থায় নেই। তাঁকে অবিলম্বে বুথ থেকে বের করার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। সিপিএম প্রার্থী সায়রা হালিমের উপস্থিতিতেই বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

মর্ডান হাইস্কুলে সিপিএম প্রার্থী সায়রা হালিমের নির্বাচনী এজেন্ট সূর্যকান্ত মিশ্রের মেয়ে রোশনারা মিশ্র। হঠাৎ করকেই বুথের ভেতরে ঢুকে পড়েন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এবং তাঁরা অভিযোগ করেন রোশনারা মিশ্র সুস্থ অবস্থায় নেই। তিনি মদ্যপান করে এসেছেন। তাঁকে অবিলম্বে বূুথ থেকে বের করে দেওয়ার দাবি জানাতে থাকেন তাঁরা। সায়রা হালিমের উপস্থিতিতেই চলে বিক্ষোভ।
কলকাতা দক্ষিণ কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা হালিম। সকাল সকাল ভোট দিয়ে তিনি বেরিয়ে পড়েছিলেন বুথে বুথে। পিকনিক গার্ডেনে একটি বুথে ভুয়ো ভোটারকে হাতে নাতে ধরে ফেলেন তিনি। বালিগঞ্জের পার্ক ডে স্কুলে ভুয়ো ভোটার ধরার অভিযোগ করেছেন তাঁরা। তিনি বুথে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ।
সায়রা হালিম অভিযোগ করেছেন বোরখা পরে এসে ভুয়ো ভোটাররা ভোট দিয়ে যাচ্ছেন। তিনি প্রশ্ন করতেই তর্কাতর্কি শুরু হয় বলে অভিযোগ করেছেন সিপিএম প্রার্থী। এবং তিনি চেপে ধরতেই সেখান থেকে পালিয়ে যান এই ভুয়ো ভোটার। এই নিয়ে উত্তেজনা ছড়ায় বালিগঞ্জ পার্ক ডে স্কুলে। ভুয়ো ভোট দেওয়ার পথ সুগম করতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications