Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জয়নগরেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ! কী লিখলেন বিজেপির সুকান্ত মজুমদার, অমিত মালব্য

পশ্চিমবঙ্গে আরও একটি ধর্ষণ ও খুনের অভিযোগ। জলাভূমি এলাকায় পাওয়া গেল চতুর্থ শ্রেণির নাবালিকার মৃতদেহ। আরও একবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠল এই রাজ্যে। সাধারণ মানুষের ক্ষোভ ছড়িয়ে পড়ল শনিবার সকালে। পুলিশের ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল। জয়নগরের মহিষমারি এলাকা রীতিমতো অগ্নিগর্ভ।

এই ঘটনা নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি৷ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন। মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলার সরকার। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা করেছেন তিনি।

শুক্রবার দুপুর থেকে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। পরিবারের সদস্যরা পুলিশ ফাঁড়িতে গিয়ে বিষয়টি জানান। তারপরেও পুলিশ মেয়েটিকে খোঁজার জন্য ব্যস্ততা দেখায়নি। জয়নগর থানায় অভিযোগ জানাতে যেতে বলা হয়েছিল। এমন মারাত্মক অভিযোগ শোনা গিয়েছে। পুলিশ শুক্রবার নিষ্ক্রিয় ছিল। পুলিশ ব্যবস্থা নিলে মেয়েটিকে মরতে হত না। এই অভিযোগ তুলেছেন এলাকার সাধারণ মানুষ। ফলে পুলিশের উপর জনরোষ গিয়ে পড়েছে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনায় প্রাথমিক মন্তব্য করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি বার্তা দিয়েছেন। সুকান্ত মজুমদার লিখেছেন, " স্তম্ভিত! শিহরিত! কুলতলি থানা এলাকার কৃপাখালি এলাকায় টিউশন পড়ে ফেরার পথে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হল চতুর্থ শ্রেণির একজন নাবালিকা ছাত্রীকে। পরে নদীর চর থেকে গ্রামবাসীরা উদ্ধার করলেন ছোট্ট মেয়েটির নিথর দেহ। মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রশ্ন, দেবীপক্ষের সূচনাতেও নিস্তার নেই বাংলার মেয়েদের! আপনার অপশাসনে আর কতগুলি বাংলার মেয়ের এই পরিণতি হবে!! ছিঃ"

বিজেপি নেতা অমিত মালব্য লিখেছেন, " পশ্চিমবঙ্গের আরেকটি মর্মান্তিক ঘটনা। কুলতলি থানার অন্তর্গত কৃপাখালি এলাকায়। একটি ১১ বছর বয়সী নাবালিকা হিন্দু মেয়েকে অপহরণ করা হয়। নির্মমভাবে ধর্ষণ এবং খুন করা হয়। যখন সে টিউশন থেকে ফিরছিল। গ্রামবাসীরা নদীর পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করে।.... বাংলায় নারীদের নিরাপদে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে।"

আরজি কর কাণ্ডে মুখ পুড়েছে কলকাতা পুলিশের। রাজ্যের একাধিক জায়গায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে। পুলিশ নিষ্ক্রিয় হয়ে থাকছে। অপরাধীদের ধরতে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। অপরাধকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এই অভিযোগ প্রায় ধারাবাহিকভাবে উঠছে। জয়নগর এলাকাতেও একইভাবে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ উঠল।

জনতার ক্ষোভের রোষ গিয়ে পড়ল পুলিশ ফাঁড়িতে৷ ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হল পুলিশ ফাঁড়িতে। পুড়ল প্রচুর গুরুত্বপূর্ণ নথি। মানুষের তাড়ায় পালাতে হল পুলিশকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+