নবম-দশম নিয়োগে দুর্নীতির তদন্তে ডানলপে সিবিআই! অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর বাড়িতে তল্লাশি
শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি একেবারে তীব্র বিতর্ক তৈরি করেছে। যদিও গত কয়েকদিনে একাধিক বার সিবিআই তদন্ত প্রশ্নের মুখে পড়েছে। এই অবস্থায় একাধিক গ্রেফতার করা হয়েছে। আর সেখান থেকেই চাঞ্চল্যকর তথ্য
নিয়োগ দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর মোড়। নবম-দশমে শিক্ষক নিয়োগেও বড়সড় দুর্নীতি হয়েছে। আর সেই তদন্তেই এবার দক্ষিণ ২৪ পরগণার ডানলপের একটি ফ্ল্যটে হানা দিল সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আর তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক প্রভাবশালীকে গ্রেফতার করা হয়েছে। এমনকি গত কয়েকদিনের মধ্যে একাধিক গ্রেফতার হয়েছে। গ্রেফতার তাপস মন্ডল, কুন্তল সহ একাধিক এজেন্ট।

ডানলপের বারুইপাড়া লেনে চলছে তল্লাশি
আর সেই তদন্তের সুত্র ধরেই আজ সোমবার ডানলপের বারুইপাড়া লেনে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। সেখানকার একটি ফ্ল্যাটে সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। ফ্ল্যাটটি অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ককর্মীর বলে জানা যাচ্ছে। তাঁর নাম শ্যামল কুমার সিং বলেও খবর। ওই ফ্ল্যাটে প্রাক্তন ওই ব্যাঙ্ককর্মীর দুটি ফ্ল্যাট আছে। দুটি জায়গাতেই এই মুহূর্তে কেন্দ্রিয় তদন্তকারীরা তল্লাশি চালাচ্ছেন বলে জানা যাচ্ছে। এমনকি প্রাক্তন ওই ব্যাঙ্ককর্মী এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

জেরা করেই এই অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর নাম
শুধু তাই নয়, ওই ব্যক্তির ব্যাঙ্কের সমস্ত নথি যাচাই করা হচ্ছে বলেও জানা যাচ্ছে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, শ্যামল কুমার সিং নবম-দশমে নিয়োগ সংক্রান্ত কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। ত কয়েকদিন আগেই বেশ কয়েকজন সাব-এজেন্টকে গ্রেফতার করে সিবিআই। দফায় দফায় জেরা শেষে অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাঁদের জেরা করেই এই অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর নাম উঠে আসে বলে জানা যাচ্ছে। আর এরপরেই তদন্তকারীরা ওই ফ্ল্যাটে হানা দেন। যদিও প্রথমদিন কাউকে পাওয়া যায়নি। আজ সোমবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হয়েছে বলে খবর।

সিবিআই হেফাজতে নিয়োগ দুর্নীতির তিন
অন্যদিকে আগামী ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হল তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং নিলাদ্রী ঘোষ। রবিবারই তাপস মণ্ডল এবং নিলাদ্রীকে গ্রেফতার করে সিবিআই। এরপর আজ আদালতে তোলা হয় ধৃত দুজনকেই নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানান তদন্তকারীরা। আর সেই দাবিতেই মান্যতা দেয় আদালত। অন্যদিকে কুন্তলকে ইডি গ্রেফতার করলেও আজ তাঁকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে। মনে করা হচ্ছে ধৃত তিনজনকেই মুখোমুখি বসাবে সিবিআই। আর সেখান থেকে একাধিক তথ্য জানার চেষ্টা করবেন আধিকারিকরা। তদন্তকারীরা মনে করছেন বড়সড় এই কেলেঙ্কারির অনেক তথ্য এই তিনজনকে জেরা করে পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications