Arjun Singh: অর্জুন সিং'য়ের বাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ! জখম বিজেপি নেতা

Arjun Singh: বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং'য়ের বাড়ি লক্ষ্য করে গুলি বোমা। সাতসকালে একদল দুষ্কৃতী এই হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় জখম হয়েছেন বিজেপি নেতা। যা খবর, বোমার স্প্লিন্টারে পা'য়ে চোট লেগেছে। ঘটনাকে কেন্দ্র করে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়।

আতঙ্কে রীতিমত এলাকার মানুষজন ছোটাছুটি শুরু করে দেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বারাকপুর পুলিশ কমিশনারেটের শীর্ষ আধিকারিকরা। পুরো ঘটনা খতিয়ে দেখেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট নয়। যদিও ঘটনার সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আছে বলে দাবি প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং'য়ের। ঘটনার পরেই এলাকায় বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

Arjun Singh

জানা যাচ্ছে, এদিন সকালে একেবারে ব্যস্ত সময় এই ঘটনা ঘটে। ঘটনার সময় ভাটপাড়ার 'মজদুর ভবনে' বসে ছিলেন অর্জুন সিং। আর সেই সময় এই হামলা চলে বলে অভিযোগ। বিজেপি নেতা জানান, বাড়ির ভিতরে সেই সময় বসেছিলাম। ছেলে পবন সিং'ও সেখানে উপস্থিত ছিলেন বলে খবর।

হঠাত করে তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী এবং কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ বিজেপির প্রাক্তন সাংসদের। বোমার স্প্লিন্টার ছুটে এসে পা'য়ে লাগে তাঁর। তাতে বেশ চোট পান অর্জুন। এমনকি পবনকে লক্ষ্য করে হামলা হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতীরা গুলি ছুড়তে ছুড়তে এলাকা ছাড়ে বলে অভিযোগ।

অর্জুন সিংয়ের অভিযোগ, ঘটনায় স্থানীয় এক কাউন্সিলারের ছেলে এবং এনআইএ'য়ের মামলায় নাম থাকা নমিত সিং'য়ের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। এমনকি পরিকল্পনা করে এই হামলা হয়েছে। শুধু তাই নয়, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে. বলেও অভিযোগ বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের।

যদিও এই বিষয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক, সোমনাথ শ্যাম বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এমনকি নমিত সিং' কোথাও ছিল না। নিজেদের গোষ্ঠীকোন্দল বলে দাবি শাসকদলের।

বলে রাখা প্রয়োজন, বিজেপিতে থাকাকালীন অর্জুন সিংয়ের কার্যালয় এবং বাড়ি 'মজদুর ভবন' লক্ষ্য করে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। ছোড়া হয়েছে বোমাও। ঘটনায় জাতীয় নিরাপত্তা সংস্থা অর্থাৎ এনআইএ তদন্তভার নিয়েছিল। তদন্ত নেমে বেশ কয়েকজনকে জেরাও করেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+