দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির মহিলা নেত্রী

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির মহিলা নেত্রী

আতঙ্কিত বিজেপি নেতাকে আশ্রয় দেওয়ায় মহিলা বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগণার বসিরহাটের মাটিয়া থানার নেহাল পুর এলাকায়। আহত বিজেপি কর্মীরা চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির মহিলা নেত্রী

বিজেপি সূত্রে জানা গিয়েছে, এসরাফ আলি সরদার নামে এক বিজেপি কর্মীকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। এই খবর পেয়ে আক্রান্ত হওয়ার ভয়ে ধান‍্যকুড়িয়া বিজেপি মহিলা কিষান মোর্চার সভাপতি সায়রা বানুর বাড়িতে আশ্রয় নেয় ওই বিজেপি কর্মী।

অভিযোগ, খবর পেয়ে বুধবার গভীর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী ওই মহিলা বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হামলা চালায় এবং প্রতিবাদ করলে ওই বিজেপি মহিলা নেত্রীকে মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত মহিলা বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন।

এদিন তাকে দেখতে আসেন রাজ্যের এসসি মোর্চার সভাপতি দুলাল বর। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেয় তিনি বলেন, 'চারিদিকে শুধু শোনা যাচ্ছে, খেলা হবে! খেলা হবে! তারই ফলশ্রুতি এই মহিলা নেত্রী আক্রান্ত হয়েছেন। মানুষ এর জবাব দেবে।' আরও অভিযোগ, তৃনমুল পরিকল্পিতভাবে এইভাবে হামলা চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে।

পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত মাটিয়া থানা পক্ষ থেকে কাউকে গ্রেফতার করা হয় নি। কোনও স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করেনি পুলিশ। সব মিলিয়ে সময় যত গড়াচ্ছে তৃণমূল ও বিজেপি রাজনৈতিক জমি দখলের লড়াইয়ে নেমেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+